এক্সপ্লোর

CAA : ডিসেম্বরের মধ্যে রাজ্যে কার্যকর করা হবে CAA ?

BJP MLA on CAA : ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে বলে গত মাসেই দাবি করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা : ডিসেম্বরের মধ্যে রাজ্যে কার্যকর করা হবে CAA। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমনই আশ্বাস মিলেছে বলে দাবি করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক (BJP MLA) অসীম সরকার (Ashim Sarkar)।

কী বলছেন বিধায়ক ?

বিধায়কের দাবি, CAA-র খসড়া তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। পুজোর পরেই তা বাস্তবায়িত করার পথে হাঁটবে কেন্দ্র। বিধায়ক জানিয়েছেন, CAA নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দলের অন্দরে তিনি একাধিকবার প্রশ্ন তোলেন। তার প্রেক্ষিতেই দলের শীর্ষ নেতৃত্বের তরফে আশ্বাস মিলেছে বলে অসীম সরকারের দাবি। 

আরও পড়ুন ; ২০২৪-এর আগেই বাংলা-সহ গোটা দেশে কার্যকর হবে CAA, দাবি সুকান্তর

এর আগে এই ইস্যুতে অসীস সরকার বলেছিলেন, "যদি বিল লাগুই না হয়, তাহলে উদ্বাস্তুরা বিজেপি থেকে সরে যাবে এবং '২৪ সালের আগে যদি এটা লাগু না হয়, আমি একটি ভোটের জন্য মানুষের কাছে গিয়ে জোড় হাত করে বলতে পারব না যে, বিজেপিকে ভোট দাও।"

যদিও ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে বলে গত মাসেই দাবি করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সাফ বক্তব্য ছিল, "বিজেপি যা বলে, তা-ই করে। রামমন্দির কথা দিয়েছিলাম, করে দেখিয়েছি। সিএএ আমরা বলেছি, সেটাও করে দেখাব।" কোনও রকম রাখঢাক না করেই সুকান্ত বলেছিলেন, "রামন্দিরের ক্ষেত্রে আইনি বাধা ছিল না। আদালতের নির্দেশে হয়েছে। নতুন কোনও আইন তৈরি করতে হয়নি। কিন্তু সিএএ-র ক্ষেত্রে আইনি বিষয় রয়েছে। আমার বিশ্বাস, ২০২৪-এর অনেকটাই আগে আমরা সিএএ কার্যকর করে দেখাব।" 

বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে বলে গত কয়েক বছর ধরেই জানিয়ে আসছেন বিজেপি নেতৃত্ব, যার আওতায় প্রতিবেশি দেশ থেকে অমুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।  নির্বাচনী মরসুমে বাংলাও সরগরম হয়েছিল এই সিএএ নিয়ে। মতুয়া মন জয়ে কোনও কসুর রাখেননি নরেন্দ্র মোদি। ঠাকুরনগরে গিয়ে বড় মা-র পায়ে হাত দিয়ে প্রণাম করা থেকে বাংলাদেশের ওড়াকান্দিতে মতুয়া ধর্মমতের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের ভিটেয় যাওয়া, কিছুই বাদ দেননি। আর এই সিএএ-কে হাতিয়ার করেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি। কিন্তু আইন চালু হলেও, তা কার্যকরী হয়নি, এই আবহে দু'বছরের মধ্যেই বিধানসভা ভোটে মতুয়া ভোট পেলেও, সেই এলাকাগুলিতে মিশ্র ফল হয় গেরুয়া শিবিরের। 

সেরা শিরোনাম

Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget