এক্সপ্লোর

Pradhan Mantri Awas Yojana: মাটির বাড়ির বাসিন্দাদের তালিকায় নাম নেই, দাসপুরেও বাড়ছে আবাস বিক্ষোভ

West Midnapore News: প্রশ্নের মুখে পড়েন আশা কর্মীরা। আবাস-তালিকায় স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে একযোগে সরব হয়েছে বাম-বিজেপি। দাসপুরের বিডিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরেও আবাস-বিক্ষোভ (Pradhan Mantri Awas Yojana)। মাটির বাড়ির বাসিন্দাদের তালিকায় নাম নেই, অথচ তালিকায় আছেন পাকা বাড়ির মালিকরা, এই অভিযোগে গতকাল দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মা গ্রামে আশা কর্মীদের ঘিরে চলল বিক্ষোভ। এর আগে সমীক্ষা করা সত্ত্বেও আবাস-তালিকায় নাম নেই কেন, প্রশ্নের মুখে পড়েন আশা কর্মীরা। আবাস-তালিকায় স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে একযোগে সরব হয়েছে বাম-বিজেপি। দাসপুরের বিডিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এই বিষয়ে দাসপুরের সিপিআইএম নেতা রাধেশ্যাম দোলই বলেন, ''যারা বাড়ি পাবার  যোগ্য তারা পাচ্ছেনা, যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে বাড়ি।'' আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। এলাকার বিজেপি নেতা প্রশান্ত বেরা ও একই অভিযোগ করলেন। 

আবাস যোজনা নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভের এক ছবি ধরা পড়েছিল সম্প্রতি কোচবিহারে। কোচবিহারের মাথাভাঙায় আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে পড়েছিলেন সরকারি অফিসার। সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য, চেয়ার ছুড়ে মারার চেষ্টার অভিযোগ উঠল রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মণিরুল হকের বিরুদ্ধে। হামলার ছবি ভাইরাল। 

রুইডাঙা এলাকায় সমীক্ষার কাজে যান ভূমি ও রাজস্ব বিভাগের আধিকারিক। অভিযোগ, তাঁকে ফোন করে অন্য এলাকায় সমীক্ষায় যাওয়ার নির্দেশ দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সরকারি অফিসার নির্দেশ অগ্রাহ্য করায় তাঁকে মারার জন্য চেয়ার ছুড়ে মারার চেষ্টা করেন তৃণমূল নেতা। 

এরপর ঘোকসাডাঙা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করে। যদিও রাত পর্যন্ত প্রশাসনের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রশাসনকে কাজ করতে দিতে হবে, দল হস্তক্ষেপ করবে না, সাফাই তৃণমূল নেতৃত্বের। 

কোটিপতি পানের ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলাশাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরনো, এখন ভাল চলছে ব্যবসা। তাই তৈরি হয়েছে পাকাবাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সরকারি আবাস প্রকল্পের সুবিধা পেতে দিতে হবে টাকা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে বিডিও অফিসের কর্মীর টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হল। বৃহস্পতিবার অভিযুক্ত বিডিও অফিসের কর্মীকে কাছে পেয়ে ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে স্থানীয় বিডিও-র কাছে দায়ের হয়েছে অভিযোগ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget