এক্সপ্লোর

Calcutta High Court : ‘রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’ : বিচারপতি বিশ্বজিৎ বসু

SSC Scam : রাজ্যের উদ্দেশে বিচারপতি প্রশ্ন ছুড়ে দেন, সরকারের নিয়ন্ত্রণে কি তাহলে নেই কমিশন। কমিশনের অবস্থান রাজ্যের থেকে আলাদা হওয়ার জেরে রাজ্য কী পদক্ষেপ করছে বা করার কথা ভাবছে, জানাতে নির্দেশ।

সৌভিক মজুমদার, কলকাতা : অতিরিক্ত শূন্যপদ মামলায় আদালতে অস্বস্তিতে কমিশন। ‘রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’ বলেই মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। ‘শূন্যপদ নিয়ে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান আলাদা কেন?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর।

শূন্যপদ ঘিরে আলাদা অবস্থান

‘রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী আদালতের নির্দেশ মেনে বঞ্চিতদের দেওয়া হবে নিয়োগ। সেখানে কমিশনের আবেদন, অবৈধ চাকরি পাওয়াদের পুনর্বহালের জন্য অতিরিক্ত শূন্যপদ’, কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপের কথা ভাবছে রাজ্য, প্রশ্ন বিচারপতির। যার পরই ‘আবেদনের নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যাহার করা হতে পারে’, আদালতে জানাল স্কুল সার্ভিস কমিশন।

রাজ্যের ব্যাখ্যা তলব

আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে রাজ্যের জবাব তলব হাইকোর্টের। যদিও বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, অবস্থান আলাদা যখন তখন স্কুল সার্ভিস কমিশনের ওপর কি সরকারের নিয়ন্ত্রণ নেই। তেমনটা হলে ভেঙে দেওয়া হোক কমিশন। রাজ্য কী পদক্ষেপ করছে বা ভাবছে সেটাই জানতে চেয়েছেন বিচারপতি।

ঠিক কোথায় আলাদা অবস্থান ?

গত ১৯ মে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানান হয়েছিল। বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য ৬৮২১ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। গ্রু সি, গ্রুপ ডি থেকে নবম-দ্বাদশ, শারীরশিক্ষা-কর্মশিক্ষা বিভিন্ন ক্ষেত্রেই যোগ্য কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্যই যে পদ তৈরি বলে দাবি সরকারের বিজ্ঞপ্তিতে।

কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আদালতের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে তাঁদের পরিবারের কথা ভেবে ওই পদে তাঁদের পুর্নবহালে অগ্রাধিকারের আবেদন করেছিল। যেখানে প্রাথমিকভাবে তিরস্কারের পর বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের অন্য কাজের ব্যবস্থা করা হোক পরিবারের কথা ভেবে। তবে শিক্ষক হিসেবে কখনই নয়। কারণ তাহলে বঞ্চিত হবে শিক্ষার্থীরা।

সরকার অতিরিক্ত শূন্যপদে যোগ্য অথচ বঞ্চিতদের অগ্রাধিকারের কথা বললেও স্কুল সার্ভিস কমিশন তৈরি শূন্যপদে আদালতের নির্দেশে চাকরি যাওয়া প্রার্থীদের পুর্নবহালের কথা বলেই বিচারপতির রোষের মুখে পড়ে। 

রাজ্যের উদ্দেশে বিচারপতি প্রশ্ন ছুড়ে দেন, সরকারের নিয়ন্ত্রণে কি তাহলে নেই কমিশন। আর তাঁদের বক্তব্যের সঙ্গে কমিশনের বক্তব্য ও অবস্থান আলাদা হওয়ার জেরে রাজ্য কী পদক্ষেপ করছে বা করার কথা ভাবছে, সেটাই শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

আরও পড়ুন- ৫ মাসে জিজ্ঞাসাবাদ মাত্র ১৬ জনকে! গ্রুপ ডি তদন্তে অসন্তুষ্ট আদালত, পুনর্গঠিত সিট

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget