এক্সপ্লোর

Calcutta High Court: ৫ মাসে জিজ্ঞাসাবাদ মাত্র ১৬ জনকে! গ্রুপ ডি তদন্তে অসন্তুষ্ট আদালত, পুনর্গঠিত সিট

Group D Recruitment: বৃহত্তর ষড়যন্ত্রের দলিল সিবিআই-এর। পাঁচ মাসে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ! পাল্টা বিচারপতি।

সৌভিক মজুমদার,  কলকাতা: স্কুলে গ্রুপ ডি তদন্তে সিবিআই সিট ভেঙে নতুন সিট তৈরি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিবিআই-এর সিট (CBI SIT) থেকে দুই জনকে সরিয়ে যুক্ত করা হল আরও চার জনকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বক্তব্য, "সিবিআই খুব আস্তে আস্তে কাজ করছে, কেন করছে, সেটা তারাই জানে।" (Group D Recruitment)

নিজের তৈরি সিট-ই ভেঙে দিয়ে নতুন করে গঠন আদালতের

স্কুলে গ্রুপ-ডির তদন্তে সিবিআই-এর সিট-এর ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। গত সাত মাসে ৫৪২ জনের মধ্যে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেনে ক্ষুব্ধ হন বিচারপতি।  সেই নিয়ে বুধবার বিচারপতির তলব পেয়ে সদস্যদের নিয়ে সিবিআই-এর সিট প্রধান হাজিরা দেন আদালতে। 

সেখানে এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, "নিয়োগ দুর্নীতি মামলায় ৫৪২ জন চাকরিপ্রাপককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলাম। ১৮ মে ৫৪২ জন চাকরিপ্রাপককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে?" এর জবাবে সিবিআই বলে, "এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা বৃহত্তর চক্রান্তের বিষয়টি দেখছি, টাকার উত্‍স খুঁজছি। কাদের কাছে এই টাকা গিয়েছে তা দেখা হচ্ছে, আমরা নথি সংগ্রহ করছি।"

আরও পড়ুন: Dengue: ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে ধুন্ধুমার

কিন্তু সিবিআই-এর এই যুক্তি ধোপে টেকেনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে। তিনি বলেন, "ছয় মাস কেটে গিয়েছে। কিছুই করেননি। এবার তো পরিসংখ্যান জানতে হবে! ৫৪২ জনের ঠিকানা, তথ্য জানতে জেলার এসপিদের সাহায্য নিয়েছিলেন?" 

জবাবে সিবিআই-সিট জানায়, পুলিশ সুপারদের জানানো হয়েছিল। এর উত্তরে বিচারপতি জানতে চান, ঠিক কবে গঠিত হয়েছিল সিট? সিবিআই জানায়, গত ১৭ জুন। তাতে বিচারপতি বলেন, "তার পর ৫ মাস কেটে গিয়েছে। এখনও পর্যন্ত মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ!" এর পর বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সিট পুনর্গঠন করা হবে। চার জন আধিকারিকের নাম চান তিনি। তাতে অংশুমান সাহা, বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী এবং ওয়াসিম আক্রম খানের নাম দেয় সিবিআই।  পুনর্গঠিত সিট-কে ২১ দিনের মধ্যে ৫৪২ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন তিনি।

তদন্ত ধীরগতিতে চলছে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়

এ ছাড়াও নেতৃত্ব দিতে ডিআইজি-র নাম চান বিচারপতি। কলকাতায় সিবিআই-এর ডিআইজি না থাকায়, আপাতত অখিলেশ সিংহের নাম সামনে এসেছে। তিনি অন্যত্র রয়েছেন। সাত দিনের মধ্যে তাঁকে নিয়ে আসার কথা বলা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তাঁকে বদলি করা যাবে না।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget