এক্সপ্লোর

Kolkata News : বালিগঞ্জের অভিজাত আবাসনে হাইকোর্টের আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ! 'আবাসনের চারতলা থেকে পড়ে' গেলেন কীভাবে ?

Ballygunge Advocate Unnatural Death : বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে ৫২ বছর বয়সি কলকাতা হাইকোর্টের আইনজীবীর অস্বাভাবিক মৃত্য়ু ! অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু

কলকাতা: বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্য়ু। মৃতের নাম কৌস্তভচন্দ্র দাস। ৫২ বছর বয়সি কলকাতা হাইকোর্টের ওই আইনজীবী শনিবার আবাসনের চারতলা থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, দেগঙ্গায় ভোটার তালিকায় 'বাংলাদেশি', নিজের কাকাকে বাংলাদেশি মহিলার বাবা দেখিয়ে নাম তোলার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে !

জানা গিয়েছে, স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে আবাসনে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণে কাজেও যেতে পারছিলেন না। এই ঘটনায় বালিগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আইনজীবী।

যদিও আইনজীবীর রহস্যমৃত্যু প্রথমবার নয়।গত বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টের এক নিখোঁজ আইনজীবীর রহস্যমৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। বর্ধমান শহরে উদ্ধার হয়েছিল ওই আইনজীবীর দেহ । কলকাতা হাইকোর্টের আইনজীবীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমান শহরে।  স্বস্তিক সমাদ্দারের বাড়ি বর্ধমানের ডিভিসি মোড়ের মালঞ্চ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছিল,  গত ২১ জানুয়ারী বাড়ি থেকে একটি পালসার বাইক নিয়ে বেড়িয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এরপরেই পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছিল।  উল্লাসের পাশ্ববর্তী এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ । অতীতে গড়ফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু  ঘিরেও দানা বেঁধেছিল রহস্য। মৃতের নাম রমা পাল বলে পুলিশ সূত্রে খবর। গড়ফায় সেলিমপুর লেনের বাড়িতে একাই থাকতেন বছর ৬৫-র ওই মহিলা। জানা গিয়েছিল, রাত ১২ টা নাগাদ রমা পালের বাড়ির দরজা খোলা ছিল, দেখতে পান প্রতিবেশিরা। তাঁদের দাবি, ঘরে পড়েছিল দেহ।

বছরতিনেক আগে দমদমের অভিজাত আবাসনে এক আইনজীবীর রহস্যমৃত্যু ঘিরে হইচই পড়ে গিয়েছিল। মল রোডে নিজের চেম্বারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর জেরে প্রাণ যায় ওই আইনজীবীর। নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকেই গুলি চালান ওই আইনজীবী, উঠে আসে এমনই। মৃতের নাম ছিল বিজলিকান্ত ভট্টাচার্য। ২০১৭ সালে আবার দক্ষিণ ২৪ পরগনার হরিনাভিতে এক মহিলা আইনজীবীর রহস্যমৃত্যু ঘিরেও হইচই পড়ে যায়। সে বার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বলে জানান মৃতার শ্বশুরবাড়ির লোকজন। যদিও তা মানতে নারাজ বাপের বাড়ির লোকজন। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget