এক্সপ্লোর

Calcutta High Court: সহযোগিতা করেনি পরিবার, দাবি রাজ্যের, কালিয়াগঞ্জে ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

Kaliyaganj News: বৃহস্পতিবার হাইকোর্ট জানায়, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন চাইলে পুলিশ প্রশাসনের কাছে নথি চাইতে পারে।

কলকাতা: কালিয়াগঞ্জে (Kaliyaganj News) নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ময়নাতদন্তের ভিডিও এবং ফুটেজ সংরক্ষণের নির্দেশ। এফআইআর ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশ (Kaliyaganj Updates)। 

সহযোগিতা করতে হবে রাজ্য প্রশাসনকে, জানাল হাইকোর্ট

বৃহস্পতিবার হাইকোর্ট জানায়, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন চাইলে পুলিশ প্রশাসনের কাছে নথি চাইতে পারে। সে ব্যাপারে সহযোগিতা করতে হবে রাজ্য প্রশাসনকে।  ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি, বরং দেহে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে বলেও এ দিন আদালতে উল্লেখ করেন বিচারপতি মান্থা। 

এ দিন আদালতে শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে জানানো হয় যে, ২০ এপ্রিল দুই কিশোর, কিশোরী নিখোঁজ হয়ে যায়। পরিবারকে বলা হলেও তারা অভিযোগ দায়ের করেনি। যদিও পুলিশ তল্লাশি চালিয়ে গিয়েছে। ২১ এপ্রিল পুকুর পাড়ে কিশোরীর দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য পরিবারের সহযোগিতা চাওয়া হয়। কিন্ত পরিবার সহযোগিতা করেনি, তারপর গন্ডগোল শুরু হয়। এরই মধ্যে কিছু অপরিচিত ব্যক্তি বাজারের সামনে দেহ রেখে আশপাশে টায়ার জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন: Suvendu Adhikari:রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত শুভেন্দু অধিকারীর

এর আগে, নাবালিকার দেহ টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামনে আসতে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। তা নিয়ে আদালতে রাজ্য জানায়, দেহ পুড়ে যাওয়ার আশঙ্কায় উদ্ধার করে পুলিশ। একরকম বাধ্য হয়ে দেহ ছিনিয়ে নিতে হয়। কারণ দেহ পুড়ে গেলে তথ্যপ্রমাণ নষ্ট হয়ে যে। যদিও যেভাবে দেহ নেওয়া হয়েছে সেটা একেবারেই ঠিক নয়। আপত্তিজনক ভাবে কয়েক মিটার পথ দেহ টেনে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনায় চার জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। 

নাবালিকাকে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি, জানাল রাজ্য

কালিয়াগঞ্জের ঘটনায় নিখোঁজ থাকা এক কিশোর থানায় আত্মসমর্পণ করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে বলেও আদালতে জানায় রাজ্য। এ দিনও আদালতে রাজ্য জানিয়েছে, নাবালিকাকে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। বরং শরীরে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। তবে রাজ্যের এই যুক্তি মানতে নারাজ মৃতার পরিবার। দ্বিতীয় বার ময়নাতদন্তের আর্জি জানিয়েছে তারা। রোজ হুমকি পাচ্ছেন বলে তাদের তরফে জানানো হয় আদালতে। নিরাপত্তার আবেদন করেছেন মৃতার পরিবারের লোকজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
WB News Live Updates: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
BJP Candidate List: বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা
একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget