এক্সপ্লোর

Raninagar Case : রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন কবে সম্ভব ? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

Calcutta High Court: মুর্শিদাবাদের রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ঘিরে চূড়ান্ত নাটক চলছে!

সৌভিক মজুমদার , রাজীব চৌধুরী, কলকাতা : রানিনগরে পঞ্চায়েত সমিতির ( Raninagar Panchayat Samiti ) ) স্থায়ী সমিতি নির্বাচন কবে সম্ভব হবে? ১৯ সেপ্টেম্বরের মধ্য়ে রাজ্য সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) । মুর্শিদাবাদের রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ঘিরে চূড়ান্ত নাটক চলছে!

১১ সেপ্টেম্বর কংগ্রেসের ৩ পঞ্চায়েত সমিতির সদস্যকে ভাঙিয়ে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া সারা হলেও, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ( Justice Amrita Sinha ) নির্দেশে অস্বস্তিতে পড়ে তৃণমূল। বোর্ড গঠনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। বিচারপতির নির্দেশ, যদি ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকে, তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। সেই মামলায় শুক্রবার বিচারপতি সিন্হা জানতে চান, রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন কবে সম্ভব হবে? এদিন আদালতে কংগ্রেসের সদস্যরা আবেদন করেন, নির্বাচনের দিন পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে যেন কোনও পদক্ষেপ না করা হয়।

থানা ভাঙচুরের ঘটনায় ধৃত পঞ্চায়েত সমিতির সভাপতি যদি জামিন না পান তাহলে তাঁকে নির্বাচনের দিন জেল থেকে হাজির করানোর আবেদন করে কংগ্রেস। পাল্টা রাজ্যের আইনজীবী সওয়াল করেন, মামলাকারীদের ভূমিকা দেখুন, কী করছে দয়া করে দেখুন একবার। পুলিশ রিপোর্ট দেখুন। তখন বিচারপতি মন্তব্য করেন, এসব বানানো রিপোর্ট।

২৭ আসন বিশিষ্ট রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে, বাম-কংগ্রেস জোট জিতেছিল ১৪টিতে। তৃণমূল জয়ী হয় ১৩টিতে। কংগ্রেস কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার, রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর। অশান্তিতে জড়িত অভিযোগে কংগ্রেস ও বাম নেতা কর্মী-সহ ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ।  ধৃতদের মধ্যে ছিলেন কংগ্রেস পরিচালিত রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। এরমধ্যে, কংগ্রেসে ভাঙন ধরিয়ে তাদের ৩ সদস্যকে নিজেদের দিকে টেনে নেয় তৃণমূল। এর জেরে তৃণমূলের পক্ষে সংখ্য়াটা বেড়ে হয় ১৬। আবার পঞ্চায়েত সমিতির সভাপতি ও কংগ্রেস নেতা কুদুদুস আলি পুলিশ হেফাজতে থাকায়, সোমবার ভোটাভুটিতে আরও শোচনীয় পরিস্থিতি হয় বাম-কংগ্রেস জোটের। আর বাম-কংগ্রেস জোটের সদস্য সংখ্যা কমে হয় ১১। এদিকে কলকাতা হাইকোর্টে কংগ্রেসের দায়ের মামলায় অভিযোগ করা হয়, খোদ SDO-র মদতে সদস্যদের কেনা-বেচা চলছে।  এরমধ্য়েই ভাইরাল হয়, পঞ্চায়েত সমিতির সভাপতি ও কংগ্রেস নেতা কুদ্দুস আলির বিস্ফোরক বক্তব্য। এই পরিস্থিতিতে গত ১১ তারিখ, বোর্ড গঠনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। 

 





সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget