এক্সপ্লোর

Abhishek Banerjee: 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু' আদালতে বিস্ফোরক ইডি

ED : 'পুলিশকে দিয়ে হেনস্থা করানো হচ্ছে, নেপথ্যে প্রভাবশালীরা' লিপস অ্যান্ড বাউন্ডস ইস্যুতে আদালতে বিস্ফোরক দাবি ইডির, 'হস্তক্ষেপ করিনি' সওয়াল রাজ্যের।

সৌভিক মজুমদার ও প্রকাশ সিনহা, কলকাতা : লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) অফিসে ফাইল ডাউনলোড মামলায় আদালতে চাঞ্চল্যকর অভিযোগ ইডির। 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু, আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এসব হচ্ছে', ফাইলকাণ্ডে পুলিশের তদন্তের বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) বিস্ফোরক অভিযোগ ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিস্ফোরক যে অভিযোগের প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিয়েছে রাজ্যও। 

হাইকোর্টে ইডির আইনজীবীর দাবি, 'বারবার এই নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তদন্তের গতি স্তব্ধ করার চেষ্টা হচ্ছে। পুলিশকে নিয়ে এই কাজ করানো হচ্ছে, নেপথ্যে প্রভাবশালীদের হাত রয়েছে' । লিপস অ্যান্ড বাউন্ডসে ফাইল ডাউনলোড মামলায় পুলিশের (Police) বিরুদ্ধে হেনস্থার অভিযোগে ইডি বিস্ফোরক-র দাবি পাল্টা যুক্তি দিয়েছে রাজ্যও। 'লিপস অ্যান্ড বাউন্ডসের তল্লাশিতে আসল ইডি গিয়েছিল কিনা জানব কী করে ? মাঝেমধ্যেই ভুয়ো সিবিআই-ইডি-সিআইডি আধিকারিক ধরা পড়ে। তাই যারা তল্লাশিতে গিয়েছিলেন তাঁদের পরিচয় জানতে চেয়েছে পুলিশ। আমরা ইডির কাছে ইমেল মারফত কিছু প্রশ্নের উত্তর চেয়েছি, এতে হয়রানি কীসের ? সাইবার শাখায় অভিযোগ হয়েছিল, সেই প্রেক্ষিতে অনুসন্ধান করছি। কখনও ইডির কাজে হস্তক্ষেপ করিনি। নিজেদের কাজের বাইরে গিয়ে ইডি ১৬টি ফাইল ডাউনলোড করেছে। তাই আমাদের অনুসন্ধান করতে হচ্ছে, ইডি নিজেই ভুল স্বীকার করেছে', হাইকোর্টে সওয়াল রাজ্যের। 

২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দেয় ED। আর ২৩ অগাস্ট, ED-র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থার CEO। ২৫ অগাস্ট লালবাজারে ফাইল ডাউনলোডের অভিযোগ করেন লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক। ২৭ অগাস্ট, ফাইল ডাউনলোড সংক্রান্ত তথ্য চেয়ে ED-কে ইমেল করে লালবাজার। ১৩ সেপ্টেম্বর ED-র ম্যারথন জিজ্ঞাসাবাদের পর লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই প্রেক্ষাপটে, এদিন লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় ED-র আইনজীবী বলেন, আমরা যখনই জানিয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও লিপস অ্যান্ড বাউন্ডসের CEO রয়েছেন, তার পর থেকেই এই হয়রানি শুরু হয়েছে।

ইডি ও রাজ্যের বক্তব্য শুনে এদিন মৌখিক নির্দেশে বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) বলেন, যতক্ষণ মামলা বিচারাধীন, ততক্ষণ ১৬টি ফাইল ডাউনলোড নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।

আরও পড়ুন- 'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে' এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget