এক্সপ্লোর

Panchayat Election 2023: বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: শুক্রবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই বিষয়টি নিয়েই অভিযোগ জানিয়েছিল বিজেপি।

কলকাতা: বসিরহাটে (Basirhat) বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মনোনয়নে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হল পুলিশ সুপারকে। রাজ্য নির্বাচন কমিশন এবং মহকুমা শাসককেও এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিল আদালত।

সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট: শুক্রবার বিজেপির করা মামলার প্রেক্ষিতে, বিচারপতি অমৃতা সিন্হা তাঁর নির্দেশে বলেন, সন্দেশখালি ১ ও ২, মিনাখাঁ, এবং হাড়োয়া - বসিরহাটের এই ৪টি ব্লকের প্রায় ৬০ জন বিজেপি প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন মহকুমাশাসকের কাছে। দুপুর ৪টের মধ্যে যে প্রার্থীরা মহকুমাশাসকের কাছে উপস্থিত থাকবেন, তাঁদের মনোনয়ন জমা নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বসিরহাটের পুলিশ সুপার মনোনয়ন পেশের জন্য সবরকম সাহায্য করবেন।

শুক্রবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই বিষয়টি নিয়েই অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেখানে অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। আর বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে বিজেপি মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল। বিচারপতি অমৃতা সিন্হা, কমিশনের কাছে জানতে চান, আপনারাই আদালতে জানিয়েছিলেন যে, মনোনয়ন পেশের সময়সীমা একদিন বাড়ালেও, নির্বাচনের দিন বদল করতে হবে না। বৃহস্পতিবার অন্য এক বিচারপতির নির্দেশের পরেও মামলাকারীরা মনোনয়ন জমা দিতে পারেননি, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কমিশন কি এই মামলাকারীদের জন্য মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে পারে না?

রাজ্য নির্বাচন কমিশন জানায়, আদালত নির্দেশ দিলে, আমরা মান্যতা দিতে প্রস্তুত। বিচারপতি সিন্হা প্রশ্ন তোলেন, প্রধান বিচারপতির এজলাসে আপনারাই তো সময় বাড়ানোর কথা বলেছিলেন। এখন কেন আদালতের ওপর ছাড়ছেন? বিজেপির পক্ষ থেকে আবেদন করা হয়, রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে। মনোনয়ন পেশের জন্য সিআরপিএফ মোতায়েন করা হোক। ওই এলাকার কাছেই তাদের ক্যাম্প রয়েছে। বিচারপতি অমৃতা সিন্হা অবশ্য সেই আবেদনে মান্যতা দেননি। তবে তিনি নির্দেশে বলেন, ইউটিউব থেকে শুনানির রেকর্ডিং দেখে, আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে মহকুমা শাসক এবং পুলিশ সুপারকে। মনোনয়নের সময়সীমা বাড়ানো প্রসঙ্গে বিচারপতি সিন্হা তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, বিজেপি প্রার্থীরা মনোনয়ন পেশ করতে পারেননি বলে অভিযোগ করা হচ্ছে। আর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, কমিশনই জানিয়েছিল যে একদিন সময়সীমা বাড়ালে কোনও অসুবিধা নেই।

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget