এক্সপ্লোর

Justice Abhijit Gangopadhyay: ‘অনেক উপকার করেছেন আমার, রাগের মাথায়...’, ADG-র কাছে ক্ষমাপ্রার্থনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ADG Kishore Datta: মঙ্গলবার আদালতে ADG-র কাছে ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা: দ্বন্দ্ব মিটল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। 'বন্ধু' কিশোর দত্তর কাছে ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাগের মাথায় কথা শুনিয়ে ফেলেছেন বলে ADG-কে জানিয়েছেন তিনি। ADG একসময় তাঁর অনেক উপকারও করেছেন বলে আদালতে জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পাল্টা সৌজন্য দেখালেন ADG-ও। তাই আপাতত তাঁদের মধ্যেকার দ্বন্দ্বে অবসান ঘটল বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

মঙ্গলবার আদালতে ADG-র কাছে ক্ষমা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ADG-র উদ্দেশে তিনি বলেন, "আপনাকে ৩৭ বছর ধরে চিনি। কয়েক দিন আগে অনেক কিছু বলেছি আপনাকে। আমি ক্ষমাপ্রার্থী। অত্যন্ত দুঃখিত। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি।" এর জবাবে ADG বলেন, "আমিও ওই দিন অনেক কিছু বলেছিলাম।"

এর পরও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্ষেপ করতে শোনা যায়। ADG-র সঙ্গে পুরনো সম্পর্কে কথা তুলে ধরে তিনি বলেন, "আপনি যা শুনেছেন, তা-ই বলেছেন। তবে আমি যা বলেছি রাগ করে। আপনারা অনেকেই জানেন না, কিশোর আমার কত উপকার করেছেন। কিশোর, আমি, বিচারপতি জয়মাল্য বাগচি একসঙ্গে ঘুরে বেড়াতাম একসময়।"

আরও পড়ুন: South 24 Pargana Teacher Recruitment : ছাড়া হচ্ছে ৩৩৮ জনের নিয়োগপত্র, 'মুখ্যমন্ত্রী, কুণাল স্যারকে' ধন্যবাদ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। আদালতে বাগযুদ্ধে জড়ান বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং ADG. ADG-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আপনি কিভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন, জানা আছে আমার। একবার সরিয়ে দেওয়া হয়েছিল। আবার ফিরে এসেছেন।” ADG পাল্টা বলেন, “লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট দিচ্ছে আপনাকে।” সেই নিয়ে চরমে পৌঁছয় বাদানুবাদ।

হাইকোর্টের বিচারপতি এবং ADG-র মধ্যে এমন সংঘাতে উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ADG-র কাছে ক্ষমা চাইতে হবে বলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠি দেন আইনজীবীদের একাংশ। তার পরই মঙ্গলবার আদালতে ADG-র কাছে ক্ষমাপ্রার্থনা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

ইদানীং কালে কলকাতা হাইকোর্ট থেকে একের পর এক সংঘাতের ঘটনা সামনে এসেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং ADG-র মধ্যেই নয় শুধু, বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যেও সংঘাত দেখা দেয়। পরিস্থিতি এমন হয় যে স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্টে। সেই মামলা এখনও বিচারাধীন শীর্ষ আদালতে। সেই আবহেই এবার ADG-র সঙ্গে পুরনো দ্বন্দ্বে ইতি টানতে দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget