এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: ‘চারপাশে এত দুর্বৃত্ত, একা সামলাতে পারছেন না দিদি’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির

SSC Case: মানিক কত বার লন্ডন গিয়েছেন, সেখানে তাঁর বাড়ির ঠিকানা কী, প্রতিবেশীই বা কে, সিবিআই-এর কাছে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বললেন, "চারপাশে এত দুর্বৃত্ত। একা সামলাতে পারছেন না দিদি।" 

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বুধবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, "দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কী করে!" সরাসরি যদিও কারও নাম মুখে আনেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই তিনি এমন মন্তব্য করেন বলে শুরু হয়েছে জল্পনা। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বৃত্তের নেত্রী।"

বুধবার আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, ধৃত মানিক ভট্টাচার্যের দু'টি পাসপোর্ট রয়েছে বলেও আদালতে জানায় সিবিআই।  লন্ডনে মানিকের বাড়ি, তার ঠিকানা, এমনকি সেখানে তাঁর প্রতিবেশী কে, সেই প্রসঙ্গও উঠে আসে। তার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবারও সিবিআই-এর তীব্র সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন: Howrah Bagnan Fire: বাগনান স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক দোকান

মানিক কত বার লন্ডন গিয়েছেন, সেখানে তাঁর বাড়ির ঠিকানা কী, প্রতিবেশীই বা কে, সিবিআই-এর কাছে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর কাছ থেকে সদুত্তর না পেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "লন্ডনে কার পাশে তাঁর বাড়ি জানেন? আমি জানি। সব তদন্ত আমি করলে, তদন্তকারী অধিকারিক সোমনাথ বিশ্বাস কী করছেন? লজ্জার বিষয় যে এখনও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফিরে এসে আবার এসব শুরু করবেন।"

এর পর আদালতে সিবিআই জানায়, তিন সপ্তাহ পর এই মামলায় রিপোর্ট পেশ করবে তারা। আদালতের নির্দেশমতো, তিন জন আধিকারিকের নাম বুধবার আদালতে জমা দেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে বিচারপতি আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন, "লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ির পাশে এমন একজনের বাড়ি আছে যিনিও একজন রাজনৈতিক নেতা। রাজ্যটা কি এভাবে নষ্ট হয়ে যাবে?"

আরও পড়ুন: Visva-Bharati University: ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্য়মন্ত্রী কান দিয়ে দেখেন' বেনজির আক্রমণ বিশ্বভারতী কর্তৃপক্ষের

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মানিকের পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, "এটা সিবিআই বলতে পারবে। কারও তো দু'টি পাসপোর্ট হতে পারে না! আদালত দেখুক বিষয়টি।" বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলেন, "ওঁকে নিয়ে আর কী বলব! উনি আদালতে বসে ফোন করছেন। এটা করা যায় না। তিনি বিচারপতি হতে পারেন। কিন্তু যে ভাবে বলছেন, সেটা বোধ হয় ওঁর ক্ষমতার অপব্যবহার। আমাদের অনুরোধ, ছেলেকেলা করবেন না। মানুষ আদালতের দিকে তাকিয়ে থাকেন। সরকার ও দল সামলানোর ব্যাপারে দরকার নেই। উনি কোথায় লঙ্খন করছেন, সেটা দেখুন।"

তিন সপ্তাহ পর এই মামলায় রিপোর্ট পেশ করবে সিবিআই

আদালতে শুনানি চলাকালীন ভূপেন হাজারিকার গান, 'হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে'-এরও উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, সোমনাথ বিশ্বাসের বদলে সিবিআইয়ের নতুন তদন্তকারী আধিকারিকের নাম শীঘ্রই জানাবে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget