এক্সপ্লোর

Mamata Banerjee : 'আজও ভুলিনি, দিদি ও দিদি' শাহ-মোদিকে ক্ষুরধার আক্রমণ মমতার

'এখানে উল্টো করে ঝোলাচ্ছেন না কেন? নিজের ঘর থেকে শুরু করুন। ' নাম না করে, একযোগে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, কলকাতা: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বাংলার মতোই অশান্তি ছড়ায় বিহারের কিছু অংশেও! যা ঘিরে বিরোধীদের যৌথ আক্রমণের মুখে বিজেপি! তাদের দাবি, ভোটের বাক্সে ফায়দা তুলতেই ফের সাম্প্রদায়িক অশান্তির খেলায় নেমেছে বিজেপি! পাল্টা অমিত শাহের ( Amit Shah )  গলায় শোনা গেছে হুঁশিয়ারি।

' আমরা ক্ষমতায় এলে দাঙ্গাকারীদের উল্টো করে ঝোলাব' বাংলায় অশান্তির প্রেক্ষিতে এবার অমিত শাহের কথা ধার করেই তাঁর দিকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । ' এ'কজন বলছেন দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলাবেন। আপনার দল বিজেপিই তো এখানে দাঙ্গায় উস্কানি দিচ্ছেন। এখানে উল্টো করে ঝোলাচ্ছেন না কেন? নিজের ঘর থেকে শুরু করুন। আয়নায় মুখ দেখুন, তারপর কথা বলুন। চোরকে বলছে চুরি করতে, আর গৃহস্থকে বলছে সাবধান করতে।' পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলেন, 'আপনি দাঙ্গা করছেন ঝোলালে তো আপনাকেই ঝোলাতে হয় !'

'আজও ভুলিনি, দিদি ও দিদি'

২০২১-এর বিধানসভা ভোটের আগে, রাজ্যে প্রচারে এসে বিশেষ শব্দবন্ধ ব্য়বহার করে তৃণমূল নেত্রীকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । এদিন সেই প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। TMC নেত্রী বলেন, আমি আজও ভুলিনি, দিদি ও দিদি, ইস বার ২০০ পার !এদিন রিষড়ায় গিয়ে রাজ্য়পালের মুখেও উঠে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আত্মনির্ভর ভারতের কথা বলেন, সেটাকে রুখে দেওয়ার চেষ্টা চলছে। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলার কথাও বলে। আমরা সকলে মিলে অশুভ শক্তিকে উৎখাত করব' 

চাকরি ইস্য়ুতে চাঞ্চল্য়কর দাবি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রবল অস্বস্তির মধ্য়েই, ফের একবার চাকরি ইস্য়ুতে শুভেন্দু অধিকারীর জেলায় দাঁড়িয়ে চাঞ্চল্য়কর দাবি করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! যার জেরে উঠে গেল আরও একাধিক প্রশ্ন!  মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ' এই জেলাতে কয়েকজন হার্মাদ আমাদের থেকে সবকিছু নিয়ে, যত চাকরি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদায় দেওয়া হয়েছে। আমরা তাদের হাত দিয়ে দিয়েছি। তারা অনেক জায়গায় বিক্রি করেছিল। আমরা জানতাম না। পুরুলিয়ায় চাকরিগুলো একটাও দেয়নি। এখানে বেচে দেওয়া হয়েছিল। আজকে সিবিআই, ইডিকে নিয়ে বড় বড় কথা বিজেপি নেতাদের। ' 

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মুখ্য়মন্ত্রী কাকে নিশানা করলেন?  নাম না করে কি তাঁর নিশানায় শুভেন্দু অধিকারী?



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget