এক্সপ্লোর

Calcutta High Court : মুর্শিদাবাদে ৩ অপহৃত বিরোধী জয়ী প্রার্থীকে খুঁজে বের করুন, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

Panchayat Election : আদালতের নির্দেশ, মুর্শিদাবাদের এসপিকে ১০ অগাস্ট হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে। ৩ জয়ী প্রার্থীদের পরিবারকে অবিলম্বে পুলিশি সুরক্ষা দিতে হবে।

রাজীব চৌধুরী ও সৌভিক মজুমদার, কলকাতা : নওদায় বিরোধী দলের ৩ জয়ী সদস্যকে অপহরণের অভিযোগে মামলা। মুর্শিদাবাদের এসপিকে কড়া নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। ১১ তারিখ বোর্ড গঠনের আগে, ৩ জনকে খুঁজে এনে বিডিও অফিসে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।  

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন কিংবা ভোট মিটে যাওয়ার পর সন্ত্রাস তো ছিলই ! এবার বোর্ড গঠন নিয়েও দাদাগিরি-ভয় দেখানো-সন্ত্রাস এমনকি অপহরণের অভিযোগ পর্যন্ত উঠছে ! অভিযোগের আঙুল সেই তৃণমূলের দিকে। কোথায় কংগ্রেস এবং আরএসপির ৩ 'অপহৃত' জয়ী বিরোধী প্রার্থী।  বোর্ড গঠনের ৫ দিন আগেও কেন মিলছে না 'খোঁজ'।

মুর্শিদাবাদে (Murshidabad) ৩ অপহৃত বিরোধী জয়ী প্রার্থীকে খুঁজে বের করতে এবার পুলিশ সুপারকে কড়া নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।মুর্শিদাবাদের নওদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হবে ১১ অগাস্ট। এই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন কংগ্রেস ও আরএসপি-র মোট ১৩ জন প্রার্থী। অর্থাৎ অঙ্কের হিসাবে এই গ্রাম পঞ্চায়েতের দখল কংগ্রেস জোটই নিতে পারে। কিন্তু এরইমধ্য়ে কংগ্রেস ও আরএসপির ৩ জয়ী সদস্য়কে অপরহণ করা হয় বলে অভিযোগ।

এই প্রেক্ষাপটে হাইকোর্টে দায়ের করা হয় মামলা। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত মুর্শিদাবাদের পুলিশ সুপারকে বলেন, মুর্শিদাবাদের এসপিকে এই নির্বাচিত জয়ী প্রার্থীদের খুঁজে বের করতে হবে। ১১ অগাস্ট বোর্ড গঠনের দিন নওদা বিডিও অফিসে অপহৃত ৩ জয়ী বিরোধী প্রার্থীকে হাজির করতে হবে। এই নির্দেশ কার্যকরী করে মুর্শিদাবাদের এসপিকে ১০ অগাস্ট হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে। ৩ জয়ী প্রার্থীদের পরিবারকে অবিলম্বে পুলিশি সুরক্ষা দিতে হবে।

২০ আসনের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস জিতেছে ১০টি আসন। তৃণমূল ৭ ও RSP পেয়েছে ২ টি আসন।সিপিএম পেয়েছে ১ টি আসন। কিন্তু, এরইমধ্য়ে হঠাৎ করে স্থানীয় সূত্রে একটি ভিডিওতে দাবি করা হয়, শনিবার, নওদার তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের ২ জয়ী প্রার্থী। পাশাপাশি, তৃণমূলে যোগ দেন আরএসপি-র জয়ী প্রার্থী কাবারুল মণ্ডল। কিন্তু এই ৩ জনকেই হোটেল থেকে অপহরণের অভিযোগ তোলে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শনিবার, তৃণমূলে যোগদানের পর থেকে খোঁজ মিলছে না তাঁদের। কংগ্রেসের দাবি, এই ৩ জনকে গোপন ডেরায় নিয়ে রেখে দিয়েছে তৃণমূল। ১১ তারিখ বোর্ড গঠনের দিন কী হয়, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন- টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget