এক্সপ্লোর

Calcutta High Court: 'আধার-ভোটার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক কী করে প্রমাণ হয় ?' প্রশ্ন হাইকোর্টের বিচারপতির

Illegal Migrant: প্রায় এক বছর আগে বর্ধমান থেকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

সৌভিক মজুমদার, কলকাতা : আধার-ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় ? প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। 'অনুপ্রবেশকারী অনেক বাংলাদেশি নাগরিকের জাল আধার-ভোটার-রেশন কার্ড আছে, কেউ কেউ নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করতে আয়করও দেন।' এক মামলার পরিপ্রেক্ষিতে এই পর্যবেক্ষণ বিচারপতির। অনুপ্রবেশের অভিযোগে এক বছর আগে বর্ধমানের এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলার শুনানি চলাকালীনই একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করলেন বিচারপতি বসাক।

কী ঘটনা ?

প্রায় এক বছর আগে বর্ধমান থেকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। তাঁরা জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। জাল পাসপোর্ট কাণ্ডের আবহে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মামলায় বিচারপতির পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতির বক্তব্য, আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক এটা কী করে প্রমাণ হয় ? বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি আছেন যাঁদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাঁরা জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট বানিয়ে এখানে বসবাস করছেন। এঁদের মধ্যে অনেকে আয়করও দেন নিজেকে এ দেশের নাগরিক বলে প্রমাণ করার জন্য । ফলে তাঁরা যে দাবি করছেন যে, তাঁরা এ দেশের নাগরিক এবং তাঁদের সঠিক পাসপোর্ট রয়েছে, সেটা নিয়েই বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে, আমেরিকার ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে। সেই কারণে আমেরিকায় সেই সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করে সেখান থেকে তাঁদের বের করে দেওয়া হচ্ছে। ফলে, জামিনের জন্য যে আবেদন কলকাতা হাইকোর্টে এই দম্পতি করেছিলেন, সেই আবেদন খারিজ করে এই মামলার নিষ্পত্তি করা হয়। 

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সঙ্গে এদেশে একের পর একে অনুপ্রবেশের চেষ্টার ঘটনা সামনে এসেছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে বহু অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়েছে। রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গাতেও এই অনুপ্রবেশের সমস্যা দেখা দিয়েছে। যা রীতিমতো চিন্তার কারণ হয়েছে পুলিশ প্রশাসনের কাছে।

এই আবহে দিনকয়েক আগে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বার্তা দিয়েছিলেন, অবৈধভাবে অন্য দেশে ঢুকে পড়া অন্যায়। সম্মিলিতভাবে মানবপাচার রুখতে হবে। অবৈধ অভিবাসী যদি ভারতীয় হয়, তাঁকে ফিরিয়ে নেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান, মানব পাচারের মতো বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।

ক্ষমতায় ফেরার পরই আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের ফেরত পাঠানোয় সায় রয়েছে নয়াদিল্লিরও। ইতিমধ্যেই আমেরিকায় বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের একাংশকে চিহ্নিত করে বিমানে এদেশে ফেরত পাঠানো হয়েছে। তা নিয়ে তুলকালাম ঘটে গেছে জাতীয় রাজনীতিতে। সংসদের ভিতরে-বাইরে মোদি সরকারের সমালোচনায় সরব হন বিরোধীরা। মোদি এবং ট্রাম্প, দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট মসৃণ। তাঁদের আলোচনায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি উঠে আসে কি না, বর্তমান পরিস্থিতিতে, সেদিকে নজর ছিল কূটনৈতিকমহলের।  

সেরা শিরোনাম

Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget