এক্সপ্লোর

High Court: কোথাও 'কারচুপি'! কোথাও ব্যালট বিভ্রাট! বিডিওদের তলব হাইকোর্টের

Panchayat Poll:পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে, ইতিমধ্য়েই বিডিও-দের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি।

কলকাতা: ভোট (Panchayat Election) নিয়ে ভুরিভুরি অভিযোগ। তার প্রেক্ষিতে, গত কয়েকদিনে বেশ কয়েকজন বিডিও-কে তলব করেছে কলকাতা হাইকোর্ট (High Court)। পঞ্চায়েত ভোটে(Panchayat Poll Violence) কারচুপির অভিযোগে, ইতিমধ্য়েই বিডিও-দের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি।

এবার ২১ জুলাই (জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিল তারা। তবে বিডিও-দের ভূমিকা নিয়ে শুধু যে বিরোধীরাই সরব, এমন নয়। এখনও পর্যন্ত ৬ জন বিডিওর থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কাউকে কাউকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাবড়া ২ নম্বর ব্লকের দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে, ভোটারের চেয়ে প্রদত্ত ভোটের সংখ্যা অনেক বেশি। মোট ভোটার সংখ্য়া যা, ভোট পড়েছে তার থেকে প্রায় ১৬৭ শতাংশ বেশি। এই পরিস্থতিতে হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও-র (BDO) থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিন্হা। 
 
জ্যাংড়া হাতিয়াড়া দু নম্বর পঞ্চায়েতে ভোটের দিন অনেক ভোটারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধাদানকারীদের মুখে শোনা গেছিল ভোট বয়কটের অজুহাত। কিন্তু, ভোটের ফল বেরোতেই দেখা যায়। ভোট বয়কটের বুথে ভোট পড়েছে ৯৫ শতাংশ। এই মামলাতেও রাজারহাটের বিডিও-র তথ্য তলব করা হয়।

জলপাইগুড়ি:
জলপাইগুড়ির ধূপগুড়িতে শাঁখোয়াঝোড়া-২ গ্রাম পঞ্চায়েতের ভোটকেন্দ্রে, ভোটের দিনই বুথের বাইরে ৪৭টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। সেই ঘটনার জলও গড়ায় আদালত পর্যন্ত। ৩ অগাস্টের মধ্যে BDO-কে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি অমৃতা সিন্হা। 

হুগলি:
হুগলির জাঙ্গিপাড়ায় রাস্তায় ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়। এর কারণ জানতে চেয়ে জাঙ্গিপাড়ার বিডিও-কেও তলব করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ।

হাওড়া:
ভোটগণনার দিন, হাওড়ার বালিতে গণনাকেন্দ্রের বাইরে নর্দমায় পড়ে থাকতে দেখা যায়, একাধিক ব্যালট পেপার। সেগুলিতে সিপিএমের প্রার্থীকে ভোট দেওয়া ছিল। এ ঘটনায় তুমুল হট্টগোল বেধে যায়। 

এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টেও। সেই মামলাতেও বিডিওকে ২০ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেন বিচারপতি। বিচারপতির নির্দেশে আদালতে হাজিরও হন রামনগরের বিডিও। 

এছাড়াও ছোট জাগুলিয়ার গণনাকেন্দ্রে সিপিএম প্রার্থীকে মারধর ও গণনাকেন্দ্রের বাইরে ব্য়ালট পেপার উদ্ধারের অভিযোগে, বারাসাতের মহকুমাশাসককে তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা।

আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget