এক্সপ্লোর

CU-TMCP: সিদ্ধান্তে অনড় CU, আজ TMCP-র প্রতিষ্ঠা দিবসের দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা !

CU Exam-TMCP Foundation Day: শাসক দলের ছাত্র সংগঠনের যাবতীয় চাপ সত্ত্বেও পরীক্ষার সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও হিন্দোল দে, কলকাতা: আজ, ২৮ অগাস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ১৪টি বিষয়ের পরীক্ষা। শাসক দলের ছাত্র সংগঠনের যাবতীয় চাপ সত্ত্বেও পরীক্ষার সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আরও পড়ুন, আজ জীবনকৃষ্ণের পিসি মায়া সাহাকে তলব ED-র

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস! আজই কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA, BSc, B.Com, B.A. LLB-র চতুর্থ সিমেস্টারের পরীক্ষা। একইদিনে পরীক্ষা, আবার শাসক দলের ছাত্র সংগঠনের সবচেয়ে বড় কর্মসূচি! আর এই নিয়েই কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্যর সঙ্গে, তৃণমূল ছাত্র পরিষদের সংঘাত দীর্ঘদিন ধরেই চরমে। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য  শান্তা দত্ত দে বলেছেন,পরীক্ষা তো হবেই। যেমন হওয়ার তেমন হবে। আমি তো বলব ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে।  কন্ট্রোলার সাহেব, সবাই সাহস অর্জন করেছেন।  ছেলেখেলা তো নয় এটা। আমরা এরকম একটা কারণের জন্য় পরীক্ষা পিছতে পারি না। 

 তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, কেউ যদি ভেবে থাকে, পরীক্ষা থাকার জন্য় ৩০, ৪০, ৫০ হাজার ছাত্র-ছাত্রী কম বেশি হলে, তারা আমাদের সমাবেশ ভন্ডুল করে দেবে, তবে সে তার দিবাস্বপ্ন দেখছে। এই উপাচার্য রাজনৈতিকভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য় এটা করেছেন। শুরু থেকেই ২৮ অগাস্ট পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্য়ালয়কে চিঠি দেয় শিক্ষা দফতরও! একাধিক কলেজের অধ্য়ক্ষরাও উপাচার্যের কাছে চিঠি লেখেন ২৮ অগাস্ট (তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস) পরীক্ষার দিন বদলের জন্য়।এনিয়ে মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে চিঠিও পাঠায় অধ্য়ক্ষ-অধ্য়াপকদের একটি সংগঠন।কিন্তু, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুরু থেকেই নিজের সিদ্ধান্তে অবচল থেকেছেন।জানিয়ে দিয়েছেন পরীক্ষা হবে পরীক্ষার জন্য় নির্ধারিত দিনেই। 

 কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য  শান্তা দত্ত দে বলেছিলেন, পার্টি এবং সরকারকে গুলিয়ে আমি অনন্ত ফেলতে চাই না। গুলিয়ে যাওয়ার মতো বহু কারণ আছে। ওরা পার্টির মতো পার্টি প্রতিবাদ করছে। কিন্তু সরকারের বোঝানো উচিত। এই চেয়ারে সেই মানুষেরই বসা উচিত, যাঁর সম্পূর্ণ অ্য়াকাডেমিক স্বাধীনতা থাকবে।  কোনও রাজনৈতিক দল তাঁকে নির্দেশ দেবে না। এই ডেটগুলো কিন্তু উপাচার্য ঠিক করেনি। সব ভাগ করা আছে। আমার ইচ্ছা হল, এই এই ডেটে পরীক্ষা করে দিলাম। এমন হয় না। এই পরীক্ষার জন্য় এক্সপার্ট মানুষজন বসে কাজ করেছেন। এর একটা দিন এদিক-ওদিক করা মানে ভীষণ বিপদ। ভীষণ মুশকিল। 

 পরীক্ষার দিন না বদলানোয় শুরু থেকে অন্তবর্তী উপাচার্যে আক্রমণ করেছে তৃণমূল ছাত্র পরিষদ।পরীক্ষার ২৪ ঘণ্টা আগেও তার ব্য়াতিক্রম হয়নি।তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য় সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলেন, উনি তো নিজের প্রভুদেরকে সন্তুষ্ট করলেন। কলকাতা বিশ্ববিদ্য়ালয়কে পরিচালনা করার মতো যোগ্য়তা ওঁর কোনওদিনই ছিল না। সিভি আনন্দ বোস জোর করে ওঁকে ওই চেয়ারে বসিয়ে রেখে দিয়েছেন। বৃহস্পতিবার,কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ৮১ টি সেন্টারে, ১৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্য়া প্রায় ৩০ হাজার। 

সেরা শিরোনাম

TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বাণ্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বাণ্ডিল নোট
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA : 'সবাই রাজি আছেন, শুধু আপনার জন্য দলে ঢোকা হচ্ছে না', চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের
'সবাই রাজি আছেন, শুধু আপনার জন্য দলে ঢোকা হচ্ছে না', চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget