এক্সপ্লোর

SSC Case: আজ জীবনকৃষ্ণের পিসি মায়া সাহাকে তলব ED-র

SSC Case Recruitment Scam : SSC-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায়, আজ জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব ED-র

কলকাতা: আজ জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব ED-র। SSC-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁইথিয়ার বাড়ি থেকে রওনা দিলেন বড়ঞার তৃণমূল বিধায়কের পিসি।

আরও পড়ুন, মেঘভাঙা বৃষ্টিতে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস, বহু পুণ্যার্থীর মৃত্যু ! কোথায় দাঁড়িয়ে রেল ও সড়কপথ ?

ED সূত্রে খবর,'ধৃত তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহা হাজিরা দিলে তাঁর বয়ান রেকর্ড করা হবে', প্রয়োজনে পিসি-ভাইপোকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। SSC-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায়, গত সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়িতেও হানা দেয় ED। সাড়ে ৪টা ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। মায়া সাহা দাবি করেন, দুর্নীতির সঙ্গে তাঁর যোগ নেই। যদিও জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহার অভিযোগ, বহু জায়গায় বেনামে সম্পত্তি কিনেছেন তাঁর বোন। পারিবারিক হিংসা থেকে মিথ্যা দোষারোপ, দাবি মায়া সাহার। 

ED সূত্রে দাবি, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এমন মারাত্মক তথ্য উঠে এসেছে তাদের হাতে! সূত্রের খবর, আদালতে ED আধিকারিকরা দাবি করেছেন, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় জমা পড়েছে চাকরি-বিক্রির টাকা। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায়, CBI-এর পর, এবার ED-র হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। 
 
সোমবার নাটকীয়ভাবে তাঁকে পাকড়াও করেন ED-র অফিসাররা। আদালতে নথি পেশ করে ED-র দাবি,লাখ লাখ টাকার বিনিময়ে, অযোগ্য়দের সরকারি চাকরি বিক্রি করেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। ২০১৯ থেকে ২০২১, এই ৩ বছরে জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় জমা পড়েছিল ৫০ লক্ষ টাকা। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে কেন্দ্রীয় এজেন্সি, অ্যাকাউন্টে জমা পড়া ৫০ লক্ষ টাকার হিসেব পেশ করে। সেখানে সরকারি চাকরি পেতে তৃণমূল বিধায়ককে, কে টাকা দিয়েছে তার নাম, কত টাকা দিয়েছে তার অঙ্ক এবং তারিখের উল্লেখ রয়েছে বলে খবর সূত্রের। এমনকী, কোন ব্যাঙ্কের কোন অ্যাকাউন্টে নগদ জমা পড়েছে বা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, তারও বিস্তারিত তথ্য রয়েছে ED-র নথিতে।

আদালতে পেশ করা ED-র নথিতে দাবি করা হয়েছে,নবীন মণ্ডল নামে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১ লক্ষ টাকা নেন জীবনকৃষ্ণ সাহা।আরেক চাকরিপ্রার্থী রানা মণ্ডল ২টি কিস্তিতে ৮ লক্ষ টাকা দিয়েছিলেন তৃণমূল বিধায়ককে। ৩টি কিস্তিতে ১২ লক্ষ টাকা জীবনকৃষ্ণ সাহাকে দেন প্রণয়েশচন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি।সরকারি চাকরি জোটাতে বড়ঞার তৃণমূল বিধায়ককে সাড়ে ১১ লক্ষ টাকা ‘ঘুষ’ দিয়েছিলেন সঞ্জিত মণ্ডল নামে এক ব্য়ক্তি। ED সূত্রে দাবি, ওই ব্যক্তি জানান, তিনি ৫ লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার এবং বাকি সাড়ে ৬ লক্ষ ক্যাশে পেমেন্ট করেছিলেন।
 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget