এক্সপ্লোর

Calcutta University: 'কর্মচারীর মৃত্যু হলে পরিবারকে চাকরি' ফের নিয়ম চালুর দাবিতে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ে

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট পালন করল কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।  

সঞ্চয়ন মিত্র, কলকাতা: চাকরি ইস্যুতে বিক্ষোভ এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University)। কর্মরত অবস্থায় মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া ফের চালু করতে হবে। এই দাবিতে ধর্মঘট পালন করল কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (Employees Association)। 

কর্মরত অবস্থায় মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া ফের চালু করতে হবে। এই দাবিতে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট পালন করল কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।  শতাব্দী প্রাচীন, ঐতিহ্যবাহী, কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে এদিন সকাল থেকেই পিকেটিং শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠনের সদস্যরা। 

ক্লাসে যোগ না দেওয়ার আবেদন: পড়ুয়া ও শিক্ষকদের কাছে শুক্রবার ক্লাসে যোগ না দেওয়ার আবেদন জানান ধর্মঘটীরা। যদিও এই নিয়ে কাউকে জোর করা হয়নি বলে দাবি তাঁদের। ধর্মঘটীদের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া ২০১২ সাল পর্যন্ত স্বাভাবিক ছিল। কর্মী সংগঠনের অভিযোগ, ২০১২ সালের পর থেকে সেই প্রক্রিয়া বন্ধ রয়েছে। লাগাতার আন্দোলনের পরেও কর্তৃপক্ষ ও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ।তার প্রতিবাদে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

রাজ্য সরকারি কর্মীদের অবস্থান: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee) ধর্না-অবস্থান ৮ দিনে পড়ল। এর আগে ১ ফেব্রুয়ারি ২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। আজ বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে সংগ্রামী যৌথ মঞ্চ।

এর আগে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থানে বিক্ষোভ ৬ দিনে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চের ডাকে এদিন সরকারি প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখানোরও পরিকল্পনা ছিল। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছিল তাঁদের তরফে।

সম্প্রতি ডিএ-র (DA) দাবিতে বিধানসভা অভিযানে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees) সংগঠনের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে। ধর্মতলা (Esplanade) থেকে মিছিল যাচ্ছে বিধানসভার দিকে। বিধানসভার সামনে পুলিশি ধরপাকড় চলে। পুলিশি বর্বরতার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। বুধবার ১৪৪ ধারা এলাকায় মিছিল পৌঁছতেই শুরু হয় ঝামেলা। পুলিশ এবং কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বাধে। অভিযোগ, টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। 

বাড়ছে ডিএ ফারাক

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ DA-র ফারাক ছিল, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গত ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। 

 

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..

ভিডিও

Madan Mitra:
Gyanesh Kumar News | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা
CJP Protest | ২রা অক্টোবর মুম্বই থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে CJP
RSS Building Inauguration | নিউটাউনে উদ্বোধন হল RSS-এর নতুন অত্যাধুনিক ভবনের। নাম 'কেশব স্মৃতি'
West Bengal Government News | কীভাবে বাড়বে রাজ্যের আয়, কমবে ঋণের বোঝা? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget