এক্সপ্লোর

Calcutta High Court: 'আরও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যায় রাজ্যে?' কেন্দ্রকে বিবেচনার নির্দেশ হাইকোর্টের

মামলাকারীর আবেদন বিবেচনা করে দেখবে কেন্দ্র নির্দেশ আদালতের। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

কলকাতা: রাজ্যে আরও বেশি দিন কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখার বিষয়ে কেন্দ্রকে (Central Government) বিবেচনা করার নির্দেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার বিষয়ে কেন্দ্রকে বিবেচনা করার নির্দেশ হাইকোর্টের (Calcutta High court)। আগামীকাল বাহিনী প্রত্যাহারের দিন। 'কিন্তু নির্বাচনের পরেও বহু জায়গায় অশান্তি অব্যাহত'। আরও ৪ সপ্তাহ বাহিনী রাখার আবেদন জানিয়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মামলাকারীর আবেদন বিবেচনা করে দেখবে কেন্দ্র, নির্দেশ দিয়েছে আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

গত ১৭ জুলাই আমতা, বারুইপুরের পর পাঁচলায় যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। পাঁচলা থানাতেও যান বিরোধী দলনেতা। সেখানেই তিনি উল্লেখ করেছিলেন 'রাজ্যে আরও একমাস থাকুক কেন্দ্রীয় বাহিনী'। 

ভোটের দিন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা চলছিল। ভোটপর্বজুড়েই যা অব্যাহত রইল। যদিও গণনার দিন রাজ্য় নির্বাচন কমিশনার বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে কিছুটা আটকানো যেত সন্ত্রাস।  কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হত। আমরা তো প্রত্যেক বুথের জন্য কেন্দ্রীয় বাহিনী (Central Force) আগেই চেয়েছিলাম, ভোট গণনার দিন এমনই দাবি করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার (Rajiv Sinha)। যদিও রাজীব সিনহা এও বলেছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে অনেক জায়গাতেই।'

ভোট পর্বে মিটে গিয়েছে। বিরোধীদের অভিযোগ এখনও একাধিক জায়গায় অব্যাহত অশান্তি। সেই মোতাবেক আদালতে আবেদন জানায় বিজেপি। আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে কেন্দ্রকে বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত। পঞ্চায়েত ভোট মিটলেই তা নিয়ে এখনও তরজা চলছে। বিরোধীদের অভিযোগ, ভোট লুঠ এবং বেলাগাম সন্ত্রাস চালাচ্ছে শাসকদল। যদিও দফায় দফায় এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

কথা ছিল পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) রাজ্যের সব বুথে হাজির থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৬০ হাজারে বেশি বুথে যাতে শান্তিপূর্ণভাবে ভোট করানো যায়, সেই কারণে ক্রমাগত তিরষ্কারের পর এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু ভোটের দিন কত বুথে হাজির থাকল কেন্দ্রীয় বাহিনী ? রক্তস্নাত গ্রাম বাংলার ভোট দেখে যে প্রশ্নই উঠছিল। উত্তরটা মাত্র চার ভাগের এক ভাগে ! রাজীব সিনহা (Rajiva Sinha) নিজে সেই তথ্য জানান। রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৬০ হাজার বুথে থাকার কথা থাকলেও সব কেন্দ্রীয় বাহিনী (Central Force) এসে না পৌঁছনোয় শেষ পর্যন্ত চারভাগের একভাগে, প্রায় ১৫ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনীকে রাখা সম্ভব হয়েছিল। তবে ভোট মিটলেও সন্ত্রাস না মেটার যে দাবি উঠেছে তা রুখতে এবার সেই বাহিনীকে রাজ্যে আরও কিছুদিন  রেখে দেওয়া যায় কিনা তা কেন্দ্রকে বিবেচনার নির্দেশ দিল আদালত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget