এক্সপ্লোর

Canning News: বাড়ি ফেরার পথে প্রকাশ্যে থেঁতলে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন উত্তেজিত জনতার

বছর দুয়েক আগের একটি খুনের মামলায় মূল অভিযুক্ত প্রদীপ জামিনে মুক্ত ছিলেন। খুনের ঘটনায় গতকালই ৩ জনকে আটক করে ক্যানিং থানার পুলিশ। আজ সকালে ধৃতের বাড়িতে চড়াও হয়ে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

ক্যানিং: খুনের মামলায় (Murder Case) মূল অভিযুক্তকে ক্যানিংয়ে (Canning) প্রকাশ্যে থেঁতলে খুন। অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। অভিযোগ, গতকাল বাড়ি ফেরার পথে প্রদীপ হালদার নামে ওই ব্যক্তিকে রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে, পরে ইট দিয়ে থেঁতলে খুন করে কয়েকজন দুষ্কৃতী। বছর দুয়েক আগের একটি খুনের মামলায় মূল অভিযুক্ত প্রদীপ জামিনে মুক্ত ছিলেন। খুনের ঘটনায় গতকালই ৩ জনকে আটক করে ক্যানিং থানার পুলিশ (Canning Police Station)। আজ সকালে ধৃত গোপীনাথ হালদারের বাড়িতে চড়াও হয়ে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরনো শত্রুতার জেরে খুন, বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

কিছুদিন আগে কান্দিতে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ (TMC Leader Allegedly Murdered) ওঠে। আত্মীয়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন 

নিহত ব্যক্তির নাম নেপাল সাহা। কান্দি থানার (Kandi in Murshidabad) অন্তর্গত সন্তোষপুরে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা সাহার স্বামী। তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিতিও ছিল তাঁর। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। 

স্বামী রাজনৈতিক ঝামেলার শিকার হয়েছেন বলে দাবি যমুনাদেবীর। সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলেছেন তিনি। সেই মর্মে থানায় অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে কান্দি থানার পুলিশ। 

স্থানীয় রেশন ডিলার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন নেপাল। পরিবারের দাবি, স্থানীয় কয়েক জন এই ঘটনার সঙ্গে যুক্ত। তবে পারিবারিক দ্বন্দ্ব নয়, রাজনৈতিক ঝামেলার জেরেই স্বামীকে প্রাণ হারাতে হল বলে দৃঢ় বিশ্বাস যমুনাদেবীর। স্বামীর খুনিদের উপযুক্ত শাস্তি চান তিনি। 

পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক আক্রোশ, তৃণমূল নেতা নেপালের খুন হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তবে জেলা তৃণমূল (Murshidabad TMC) রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে সে ভাবে সরব নয়। ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতা আইনাল হক। তাঁর বক্তব্য, ‘‘ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ খতিয়ে দেখুক এবং দোষীদের গ্রেফতার করুক।’’


খোদ তৃণমূল নেতা যেখানে ব্যক্তিগত আক্রোশ থেকে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, তাতে তাদের দিকে আঙুল তোলাই উচিত নয় বলে মনে করছে বিজেপিও(BJP)। দলের স্থানীয় নেতা গৌতম রায় বলেন, ‘‘তৃণমূলই তো বলছে ব্যক্তিগত আক্রোশ থেকে খুন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। খতিয়ে দেখুক কী থেকে খুন।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget