এক্সপ্লোর

Kolkata Airport: মাঝ আকাশে সমস্যা, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ কার্গো বিমানের

Emergence landing Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে জেড্ডা থেকে হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ।

জয়ন্ত পাল, কলকাতা: কলকাতা বিমানবন্দরে জেড্ডা থেকে হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ। সকাল ১১.৩৭ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানটিতে চারজন ছিল বলে জানা গিয়েছে। যখন কলকাতার আকাশে বিমানটি ছিল, ঠিক সেই সময় পাইলট লক্ষ্য করে বিমানটির উইন্ডশিল্ড ফেটে গিয়েছে। তখনই বিমানের পাইলট কলকাতা এটিসির (ATC) সঙ্গে যোগাযোগ করে। কলকাতা এটিসি তাকে জরুরি অবতরণের অনুমতি দেয়। শেষ অবধি পাওয়া খবরে জানা যায়, ওই ঘটনার পর মেরামতি কাজ শুরু হয় বিমানটির।

২০২৩ সালের ফেব্রয়ারিতেও এমনই এক বিপত্তির মুখোমুখী হয়েছিল কলকাতা। গত ফেব্রুয়ারি মাসে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল বিমান। ইঞ্জিনে ত্রুটির (Engine Problem) কারণেই এমন ঘটনা ঘটেছিল। মধ্যরাতে কলকাতায় জরুরি অবতরণ করা হয়েছিল স্পাইস জেটের (Spice Jet) বিমানের। কলকাতা থেকে উড়ানের ২৮ মিনিটের মধ্যেই ফেরানো হয়েছিল বিমানটিকে।

১৭৮ জন যাত্রী নিয়ে ব্যাঙ্ককের (Bangkok) উদ্দেশে উড়েছিল বিমানটি। বাঁ দিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। টেক অফের সময়ই ইঞ্জিনে গন্ডগোলের সূত্রপাত, বলে খবর এসেছিল সূত্র মারফৎ। কলকাতা এটিসি (ATC)-র কাছে জরুরি অবতরণের (Emergency Landing) বার্তা পাঠিয়েছিল পাইলট। ব্যাঙ্ককগামী বিমানটিতে ১৭৮ জন যাত্রী ছাড়াও, ৬ জন বিমানকর্মী ছিলেন।

কলকাতা থেকে রাত ১টা নাগাদ উড়েছিল স্পাইস জেটের Boeing 737 flight SG 83. ওড়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে সমস্যা বুঝতে পারায় জরুরি অবতরণের জন্য ATC-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলট।  প্রায় দেড়টা নাগাদ সফল জরুরি অবতরণ করেছিল বিমানটি। ততক্ষণে, দমকল, অ্যাম্বুল্যান্স, স্বাস্থ্যকর্মী, CISF -এর সদস্য উপস্থিত হয়েছিলেন। জরুরি অবতরণের পর যাত্রীদের নীচে নামিয়ে আনা হয়েছিল। তারপরে ওই বিমানটিকে বে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে জানা যায়, বিমানের বাঁদিকের ইঞ্জিনের ব্লেড ভেঙে গিয়েছিল। 

আরও পড়ুন, বঙ্গ সফরের দ্বিতীয় দিন, বঙ্গ ব্রিগেডকে ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিলেন অমিত শাহ 

সম্প্রতি নেওয়ার্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করেছিল সুইডেনের স্টকহোম বিমানবন্দরে। মাঝ আকাশে পাইলট দেখেছিলেন বিমানের ইঞ্জিন ফুটো হয়ে চুঁইয়ে পড়ছিল তেল। তা দেখেই বিমানের মুখ ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় স্টকহোম বিমানবন্দরে। সেইসময় বিমানে ৩০০ জন যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল,স্টকহোম বিমানবন্দরে পরীক্ষা করে দেখা যায়, দু'নম্বর ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছিল। পাইলটের তৎপরতায় ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে এড়ানো গিয়েছিল বলেই মত বিশেষজ্ঞদের।   

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget