এক্সপ্লোর

Nawsad Siddique: হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা, বেপরোয়া গতি, দুর্ব্যবহারের অভিযোগ, নৌশাদে বিরুদ্ধে মামলা

Kolkata News: মঙ্গলবার দুপুরে জয়নগর যাওয়ার পথে, ইএম বাইপাসে 'অভিষিক্তা' ক্রসিংয়ের কাছে একটি গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিযোগ দায়ের করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার। তাঁর দাবি, জয়নগর যাওয়ার পথে, ইএম বাইপাসে, হাইকোর্টে অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি। প্রতিবাদ করলে নৌশাদ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেন হাইকোর্টের রেজিস্ট্রার। নৌশাদ যদিও অভিযোগ অস্বীকার করেছেন। (Kolkata News) সিসিটিভি ফুটেজ দেখার দাবি তুলেছেন।

ইএম বাইপাসে 'অভিষিক্তা' ক্রসিংয়ের কাছে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি

মঙ্গলবার দুপুরে জয়নগর যাওয়ার পথে, । যে গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি, তাতে বসেছিলেন কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার চন্দ্রাণী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। তিনিই থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, প্রতিবাদ জানাতে গেলে নৌশাদ, তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী দুর্ব্যবহার করেন।

নৌশাদ, তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী, এই তিন জনের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন চন্দ্রাণী। নৌশাদ, তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়েছে সেখানে। ঠিক কী ঘটেছিল, তা জানতে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ।

আরও পড়ুন: Kolkata News: থানায় ডেকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, কাঠগড়ায় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নৌশাদ। তাঁর দাবি, রেজিস্ট্রারের গাড়িই তাঁর গাড়িতে চেপে দিচ্ছিল ক্রমশ। নিরপেক্ষ তদন্ত হলেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। নৌশাদের বক্তব্য, "ওই গাড়িটি আমাদের গাড়িকে চাপছিল। বড় দুর্ঘটনা ঘটতে পারত। মরে যেতাম আমি। সিসিটিভি ফুটেজ দেখলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।"

সিসিটিভি দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে বলে দাবি নৌশাদের, তিনি মারা যেতে পারতেন বলেও দাবি

জানা গিয়েছে, গতকাল 'অভিষিক্তা' ক্রসিংয়ে ধাক্কা লাগার পর গাড়ি থেকে নেমে আসেন রেজিস্ট্রার। নৌশাদের গাড়ির চালকও নেমে আসেন গাড়ি থেকে। তুমুল বচসা শুরু হয় তাঁদের মধ্যে। কোনও রকমে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পরই সটান গড়ফা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন হাইকোর্টের রেজিস্ট্রার। এই ঘটনায় নৌশাদ এবং বাকি দু'জনকে থানায় ডাকা হতে পারে। তবে নৌশাদে দাবি, সিসিটিভি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় 'অর্ণব', গোপালপুরে শুরু প্রবল ঝড়-বৃষ্টি
অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় 'অর্ণব', গোপালপুরে শুরু প্রবল ঝড়-বৃষ্টি
Impact of Cyclone on Aviation: ঘূর্ণিঝড়ের প্রভাব উড়ানে, ব্যাহত একাধিক শহরের উড়ান পরিষেবা, বাতিল হয়েছে কলকাতা থেকে একাধিক বিমান
ঘূর্ণিঝড়ের প্রভাব উড়ানে, ব্যাহত একাধিক শহরের উড়ান পরিষেবা, বাতিল হয়েছে কলকাতা থেকে একাধিক বিমান
Suvendu Adhikari: গঙ্গা ভাঙনের সমস্যা মেটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, গেলেন দিল্লিতে; আলোচনা করলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও
গঙ্গা ভাঙনের সমস্যা মেটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, গেলেন দিল্লিতে; আলোচনা করলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও
Cyclone Arnab : 'সব শেষ হয়ে গেল...গায়ের এই কাপড়টুকু ছাড়া কিচ্ছু নেই' অর্ণবের ধাক্কায় তছনছ জীবন
Cyclone Arnab : 'সব শেষ হয়ে গেল...গায়ের এই কাপড়টুকু ছাড়া কিচ্ছু নেই' অর্ণবের ধাক্কায় তছনছ জীবন

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Embed widget