এক্সপ্লোর

Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ-বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

West Bengal Board Of Primary Education: নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বিএড উত্তীর্ণ প্রার্থীরাও, নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়।

কলকাতা: প্রাথমিক নিয়োগের (West Bengal Board Of Primary Education) বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার মামলা করলেন ১০ জন চাকরিপ্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বিএড উত্তীর্ণ প্রার্থীরাও, নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। বিএড ডিগ্রিধারীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন না। দাবি মামলাকারীদের। পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, কোন পদক্ষেপ করলেই মামলা হচ্ছে। মন্তব্য বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর। আগামী সোমবার এই মামলার শুনানি।

প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ: গত ২৯ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে ডিএলএড-এর পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। এখানেই সমস্যার সূত্রপাত। মামলাকারীরা বলছেন, নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী বি এড যোগ্যতাসম্পন্ন প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তাতে অংশ নিতে পারেন না। সেই কারণেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তির সংশোধন চেয়ে এই মামলা করেছেন মামলাকারীরা। 

চাকরিপ্রার্থীদের আশা আরও বাড়িয়ে গত ২৯ সেপ্টেম্বর একসঙ্গে প্রাথমিকের টেট  এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বলা হয়, নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা ২১ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন। ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। ডিএলএড দেরিতে হওয়ায় এখনও রেজাল্ট বেরোয়নি। তাই দ্বিতীয় বর্ষের প্রার্থীরাও নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে তিনদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১ হাজার শূন্যপদে নিয়োগের কথা জানায়।

এদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গাঁধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানের মেয়াদ বাড়াতে নারাজ হাইকোর্ট। দক্ষিণ ২৪ পরগনার ২০১৪-র প্রাথমিকের প্রায় ৫০ জন চাকরিপ্রার্থী ২ মাসের জন্য ধর্না চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। ধর্নার মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। গত ৬ সেপ্টেম্বর অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে নতুন করে পুলিশের কাছে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। ৮ সেপ্টেম্বর আবেদন জানান করেন চাকরিপ্রার্থীরা। ১৩ সেপ্টেম্বর অনুমতি দেয় পুলিশ। ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচদিনের জন্য অবস্থান বিক্ষোভে বসেন দক্ষিণ ২৪ পরগনার ২০১৪-র প্রাথমিকের চাকরি প্রার্থীরা। বিক্ষোভের মেয়াদ বাড়ানোর আবেদনে এবার সাড়া দিল না হাইকোর্ট।

আরও পড়ুন: Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন? তালিকা তৈরির চেষ্টা ইডির, খবর সূত্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget