এক্সপ্লোর

Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যর আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন? তালিকা তৈরির চেষ্টা ইডির, খবর সূত্রের

ED On Manik Bhattacharya:ইডি সূত্রে খবর, মিডলম্যানদেরও সন্ধান চলছে।মানিক ঘনিষ্ঠ এমন বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। এই মিডলম্যানদের সাহায্য নিয়েই কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তার হদিশ পেতে চাইছে ইডি।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) আমলে ক’জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তার তালিকা তৈরির চেষ্টা করছে ইডি। খবর সূত্রের। ইডি সূত্রে খবর, মিডলম্যানদেরও সন্ধান চলছে। মানিক ঘনিষ্ঠ এমন বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। এই মিডলম্যানদের সাহায্য নিয়েই কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তার হদিশ পেতে চাইছে ইডি। পাশাপাশি, ইডি সূত্রে খবর, গতকাল জেরা চলাকালীন অসুস্থতার কথা জানান মানিক। জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষায় অবশ্য কোনও অসুস্থতা ধরা পড়েনি বলে ইডি-র দাবি। অসুস্থতার ভান করে জেরা এড়াতে চাইছেন মানিক,আদালতে এ কথা জানানো হবে বলে ইডি সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সি। গতকাল ED’র তরফে আদালতে দাবি করা হয়েছে, টাকার বিনিময়ে চাকরি-বিক্রির অন্যতম মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। আদালতে ED’র আইনজীবী দাবি করেছেন, মানিক ভট্টাচার্যের আমলে, ২০১১’র পর ৫৮ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে। এই পরিসংখ্যান পেশ করে, এর মধ্যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটাই আদালতে তুলে ধরার চেষ্টা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আদালতে ED’র তরফে দাবি করা হয়, ২২ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের প্রমাণ মিলেছে।

শুধু বেআইনিভাবে নিয়োগ নয়, টাকা নয়ছয়েও মানিক ভট্টাচার্যর সরাসরি যোগ রয়েছে। সব জেনেশুনেই মানিক ভট্টাচার্য দুর্নীতিতে মদত দিয়েছেন এবং নিজেও জড়িত ছিলেন। মানিক ভট্টাচার্যের নির্দেশ এবং নজরদারিতেই এই দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবি করল ED। ED’র চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও মানিকের প্রসঙ্গের উল্লেখ ছিল। এছাড়াও, তদন্তকারীদের নজরে রয়েছে মানিক ভট্টাচার্যের ফোন কল ডিটেলস ও মেসেজ। বিভিন্ন জেলার নিয়োগকর্তা-সহ একাধিক ব্যক্তির সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মানিক ভট্টাচার্যের কথা হয়েছে বলে সূত্রের দাবি। এর পাশাপাশি, ED সূত্রে দাবি, বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করে দেওয়া হয়েছে। সেগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সূত্রের দাবি, ED’র তরফে জানতে চাওয়া হয়, মানিক ভট্টাচার্য এবং তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কার? এই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির কি সম্পর্ক আছে?  বাইরের লোকেদের সঙ্গে কেন জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল? DD ও RK’র পরিচয় সম্পর্কেও ED’র তদন্তকারীরা এদিন জানতে চান বলে সূত্রের দাবি। 

আরও পড়ুন: Haridevpur Update: অয়নকে মগরাহাটে ফেলার সময় শোনা গিয়েছিল গোঙানি! জেরায় চাঞ্চল্যকর দাবি এক ধৃতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget