এক্সপ্লোর

Recruitment Scam:নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির আইনকে চ্যালেঞ্জ করে মামলা রুজু হাইকোর্টে

Calcutta High Court: নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির আইনকে চ্যালেঞ্জ করে মামলা রুজু হাইকোর্টে। এসএসসির আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা।

কলকাতা : নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি  (Teacher Recruitment Scam) মামলায় এসএসসির আইনকে চ্যালেঞ্জ করে মামলা রুজু হাইকোর্টে (Calcutta High Court)। এসএসসির আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা। এবার ১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের। এই আইনের বলেই ৬১৮ শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করে কমিশন। রাজ্য, এসএসসি (School Service Commission), মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষকে হলফনামা আদান-প্রদানের নির্দেশ। ৩ এপ্রিলের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ আদালতের। মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল। ১৭ নম্বর ধারায় কোনও কর্মীর সুপারিশ বাতিলের ক্ষমতা রয়েছে কমিশনের।

ব্যাপক গরমিল, চাকরি বাতিল শুরু

২০১৬ সালের নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছে। হাইকোর্টে সিবিআই (CBI) দাবি করে নবম-দশমের শিক্ষক নিয়োগে ৯৫২টি OMR শিট বিকৃত করা হয়েছে। অনেকে সাদা খাতা জমা দিলেও, SSC-র সার্ভারে কারও প্রাপ্ত নম্বর ৫০, কারও ৫২, কারও ৫৩ ! গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ৯৫২ জন চাকরি প্রাপকের মধ্যে ১৩ জন। মামলায় যুক্ত হতে চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন জানান তাঁরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

গত ৮ ফেব্রুয়ারি, একসপ্তাহের মধ্যে এঁদের সুপারিশ পত্র বাতিল করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে ৯৫২ জনের একাংশ। চলতি মাসের শুরুতে সেই সংক্রান্ত মামলায় নবম-দশমের ৯৫২ জন শিক্ষককে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।

ইতিমধ্যেই নবম-দশম শিক্ষক পদে ওই ৯৫২ জনের মধ্যে, ৮০৫ জনের চাকরি বাতিল নিয়ে পদক্ষেপ শুরু করেছে এসএসসি। তাঁদের মধ্যে প্রথম ধাপে ৬১৮ জনের সুপারিশপত্র প্রত্যাহার করে স্কুল সার্ভিস কমিশন। তারা জানায়, আদালতের নির্দেশে, কমিশনের ১৭ নম্বর ধারার প্রয়োগ করে, ভুলবশত দেওয়া নবম-দশমে ৬১৮ জন প্রার্থীর সুপারিশ পত্র বাতিলের জন্য গ্রহণ করা হবে। ৬১৮ জন প্রার্থীর একটি তালিকাও প্রকাশ করে কমিশন। ফলে এই তালিকায় নাম থাকা সকলেরই চাকরি যাওয়া কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এর মাঝেই এসএসসির আইনকে চ্যালেঞ্জ করে মামলা রুজু হল হাইকোর্টে। 

আরও পড়ুন- 'বন্ধু' কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন সোমা চক্রবর্তী, বনি সেনগুপ্তও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget