এক্সপ্লোর

Kuntal Ghosh : 'বন্ধু' কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন সোমা চক্রবর্তী, বনি সেনগুপ্তও

ED Investigation : কুন্তলের মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। 

প্রকাশ সিনহা, কলকাতা : কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল, তার মধ্যে প্রায় ১ কোটি টাকা উদ্ধার। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, গতকাল বনি সেনগুপ্ত (Bony Sengupta) ৪৪ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। সোমা চক্রবর্তী (Soma Chakraborty) ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন। সেই অ্যাকাউন্ট দুটি ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি (ED)। কুন্তলের মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে, অভিনেতা বনি সেনগুপ্তকে দুদফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গোয়েন্দা সূত্রে দাবি, বনি যে ৫৬ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে চড়তেন, তার দামের বড় অংশ মিটিয়েছিলেন কুন্তল। বনি সেই সেই গাড়ি বিক্রি করে দিয়েছেন। তবে গাড়ির হদিশ পেয়েছে এবিপি আনন্দ। বর্তমানে গাড়িটি রয়েছে মুম্বইয়ে। দ্বিতীয়বার জেরার মুখোমুখি হয়ে ফেরার পর যাবতীয় তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে আসার কথাই জানিয়েছিলেন অভিনেতা অনুপ্রিয় সেনগুপ্ত তথা বনি সেনগুপ্ত।

পাশাপাশি ব্যবসার কারণে 'বন্ধু' কুন্তল ঘোষের কাছ থেকে টাকা ঋণ নেওয়ার কথা বলেছিলেন সোমা চক্রবর্তী। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দ্রুতই যে টাকা ফেরানোর দাবিও করেছিলেন সোমা চক্রবর্তী। যে টাকা এবার তিনি ফিরিয়ে দিয়েছেন বলেই দাবি ইডির।

এদিকে, কুন্তল ঘোষের থেকে নেওয়া কোটি টাকা বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী ফেরালেও বাকা টাকা উদ্ধার কীভাবে হবে। পাশাপাশি নিয়োগ দুর্নীতির শিকড়ে কীভাবে পৌঁছনো যাবে না নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য (BJP) বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, কুন্তলকে সামনে রেখে তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এরাজ্যের সরকার। তাই তৃণমূল সরকারকে বিসর্জন না দেওয়া পর্যন্ত বাংলার মানুষের মুক্তি নেই। এদিকে, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করেছে ঘাসফুল শিবির। যদিও বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তীর টাকা ফেরানোর ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফের নিশানা করেছে তৃণমূল। তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার মনে করিয়ে দিয়েছেন, নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত রোজই আদালতে মুখ পুড়ছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 

আরও পড়ুন- বাম আমলে নিয়োগ পাওয়া শিক্ষক ! পরীক্ষার্থীদের শুভেচ্ছা পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল

 

 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget