এক্সপ্লোর

Madhyamik Examination 2024 : আগের সময়েই হোক মাধ্যমিক, আর্জি নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের মামলা

Madhyamik Examination 2024 Time Change : কয়েকদিন আগে এই সিদ্ধান্তের কথা জানায় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে হয়েছে মামলা।  

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  বেলায় নয়, সকালে হবে পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও যেখানে প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পরীক্ষার্থীদের, তখন বদলে গেল দুই পরীক্ষা শুরুর সময়।  কয়েকদিন আগে এই সিদ্ধান্তের কথা জানায় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে হয়েছে মামলা।  

মাধ্যমিক পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র ৮ দিন। উচ্চমাধ্যমিক শুরু হতে বাকি এক মাসেরও কম সময়। এই রকম সময়ে বদলে দেওয়া হল রাজ্যের দুই বড় পরীক্ষা শুরুর সময়। তবে পরীক্ষার দিন থাকছে অপরিবর্তিত, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ মাধ্যমিক এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। 

মামলাকারীর আবেদন , এই সময় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2024) সময় বদল করা যাবে না। মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হয় এই মামলা। সময় বদলের হলে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা, দাবি করেছেন ওই মামলাকারী। আগের সময়েই পরীক্ষা হওয়ার নির্দেশ দিক আদালত, আবেদন করেছেন মামলাকারীর আইনজীবী। 

পরীক্ষার্থীদের যখন একেবারে শিরে সংক্রান্তি, তখন কেন এগিয়ে আনা হল পরীক্ষা শুরুর সময়? এই নিয়ে আগেই শিক্ষামহলে দানা বেঁধেছিল বিতর্ক। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়। এবার সকাল ৯.৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ দুপুর ১টায়। অন্যদিকে, মাধ্যমিক শেষ হলেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতদিন পরীক্ষা শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়। সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়ার আগে নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের আধিকারিকরা। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ডিএম এসপিরা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়।  

প্রশাসন সূত্রে দাবি, শীতকালে অন্ধকার নামার আগে পরীক্ষার্থীরা যাতে বাড়ি পৌঁছে যায়, উত্তরপত্র যাতে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছনো যায় - এই সব কথা মাথায় রেখেই সময় বদলের সিদ্ধান্ত। এখন আদালত মামলা শুনে কী রায় দেন, তার উপরে অনেকটাই নির্ভর করে আছে অনেক পরীক্ষার্থী।  


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget