এক্সপ্লোর

Kunal Ghosh: 'দাম কমিয়ে দে মা উমা', কণ্ঠে শারদীয়ার গান, পুজোয় গায়ক হিসেবে আত্মপ্রকাশ কুণালের

Durga Puja 2022: কী প্রতিপক্ষ, কী সতীর্থ, ত্রুটি-বিচ্যুতি চোখে পড়লে কাউকেই রেয়াত করেন না কুণাল। দলের হয়ে নিত্যদিন চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন বিরোধীদের। সেই কণ্ঠেই এ বার গান ধরলেন কুণাল।

রুমা পাল, কলকাতা: রাজনীতিতে পূর্ণ সময় দিলেও, সম্পাদনাতেও হাতযশ রয়েছে তাঁর। গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। এ বার সঙ্গীত জগতে গানের গলাও ঝালিয়ে নিতে নামলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এ বার পুজোয় শারদীয়ার গান (Durg Puja 2022) নিয়ে আসছেন তিনি। 

গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন কুণাল ঘোষ

কী প্রতিপক্ষ, কী সতীর্থ, ত্রুটি-বিচ্যুতি চোখে পড়লে কাউকেই রেয়াত করেন না কুণাল। দলের হয়ে নিত্যদিন চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন বিরোধীদের। সেই কণ্ঠেই এ বার গান ধরলেন কুণাল। তাতে দেবী দুর্গার কাছে তাঁর নিবেদন, 'দাম কমিয়ে দে মা উমা, দাম কমিয়ে দে'। 

মূল্যবৃদ্ধির জেরে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। প্রথম বার গান গাইতে গিয়ে তাই বিষয়বস্তু হিসেবে মূল্যবৃদ্ধিকেই বেছে নিয়েছেন কুণাল। গানে গানে মা দুর্গার কাছে আর্জি জানালেন মূল্যবৃদ্ধি কমানোর। বলা বাহুল্য, গানের মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই নিশানা করেছেন তিনি। সেই সঙ্গেই বেশ কয়েক বছর আগে লেখা কুণাল ঘোষের পাঁচটি গান এল ডিজিটাল প্ল্যাটফর্মে। 

শনিবার পঞ্চসায়রের একটি স্টুডিওতে হল কুণালের প্রথম গাওয়া গানের রেকর্ডিং। ফেসবুকে রেকর্ডিংয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন কুণাল। তিনি জানিয়েছেন, পুজোর গান গাইতে হবে শুনে প্রথমে আঁতকে উঠেছিলেন তিনি। শখের গায়ক তিনি। স্টুডিওতে গান রেকর্ড করার কথা ভাবেননি কখনও। তবে শুভাকাঙ্খীদের জোরাজুরিতে করেই ফেললেন শেষমেশ। রেকর্ডিং শেষ। কয়েক দিন পরই মুক্তি পাবে তাঁর গাওয়া গান। 

আরও পড়ুন: Cattle Smuggling Case: কাঁটাতারের উপর মাচা বেঁধে গরুপাচার, বিএসএফ-এর ভূমিকা নেই! কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

কুণালের লেখা পাঁচটি গানও সামনে এল

আচমকা গান গাওয়ার দিকে ঝোঁক হল কেন, কেউ প্রশ্ন করার আগে, নিজেই জবাব দিয়েছেন কুণাল। তাঁর কথায়, 'আমি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। ওই একটু লেখা, কাগজ-টাগজ করা, টিভির কিছু কাজ ছাড়া সে ভাবে কিছু পারি না। কিন্তু সব ক্ষেত্রে প্রবল উৎসাহে পরীক্ষা নিরীক্ষা চালাতেই পারি।'

এর আগে, পাঁচটি গান লিখেছেন কুণাল ঘোষ। সেগুলি গেয়েছেন রূপঙ্কর, মনোময়, সপ্তক-সহ বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী। সেই গানগুলিও এবার এল ডিজিটাল প্ল্যাটফর্মে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget