এক্সপ্লোর

CBI: তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই

হাইকোর্টের নির্দেশের ৩ দিন পর তাপস সাহার বাড়িতে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা। 

প্রকাশ সিনহা, কলকাতা: তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়িতে সিবিআই (CBI)। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ৩ দিন পর তাপস সাহার বাড়িতে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা। তৃৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাঁর বাড়িতে ও বাড়ি লাগোয়া তাঁর কার্যালয়ে তল্লাশি চালানো হয়। 

তাপস সাহার বাড়িতে সিবিআই: গত বছর, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল।তদন্তে নেমে প্রবীর কয়াল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের Anti Corruption Branch বা দুর্নীতি দমন শাখা।মঙ্গলবার, হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গেছে CBI-এর হাতে। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইউসুফ আলি শেখ। ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান। তাঁর করা মামলার ভিত্তিতেই CBI-তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশের ৩ দিন পর আজ শুক্রবার দুপুরের পর তৃণমূল বিধায়কের বাড়িতে হাজির হন সিবিআই অফিসাররা। 

সোমবারের শুনানিতে বিচারপতি বলেন, 'নিয়োগ দুর্নীতির ফলে বহু চাকরিপ্রার্থী হয়রানির শিকার হচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে এটাই আদালত প্রত্যাশা করে এবং মানুষ যেন সেটা বুঝতে পারে। একই অভিযোগে দুটি পৃথক সংস্থা তদন্ত করলে ভিন্ন সিদ্ধান্তে উপনীত হতে পারে। সেটা সত্য উদঘাটনের পথে বাধা হতে পারে। অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন শাখার তদন্তকারী আধিকারিকের হাত বেঁধে রাখা হতে পারে। তাপস সাহার বিরুদ্ধে তদন্তে কেন তদন্তকারী আধিকারিকের সক্রিয়তা কমে যায় সেটা স্পষ্ট নয়। তাপসকে শুধুমাত্র ৪১এ ধারায় নোটিস দিয়েই থেমে গেছেন তদন্তকারীরা। একটা সময় পর্যন্ত দুর্নীতিদমন শাখার আধিকারিকরা দুর্দান্ত কাজ করেছেন। তদন্তকারী আধিকারিকের যোগ্যতা নিয়ে কোনও সংশয় আদালতের নেই। কিন্তু তারপরেই হঠাৎ করে থেমে গেছেন তদন্তকারীরা। কেন তাপস সাহাকে গ্রেফতার করা হল না সেটা স্পষ্ট নয। পাশাপাশি বিচারপতি আরও বলেন, 'ভারতীয় দণ্ডবিধি অনুসারে কেন তাপসের বিরুদ্ধে উপযুক্ত ধারা দেওয়া হল না? অভিযুক্তরা বেশিদিন বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করা ও তথ্য প্রমাণ নষ্টের সম্ভাবনা থাকে।'

আরও পড়ুন: North 24 Parganas: পথশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে বিধায়ক

সেরা শিরোনাম

Durgapur: দুর্গাপুর পুরসভায় আসন পুনর্বিন্য়াস, ৪৩ থেকে ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে ৫৩
দুর্গাপুর পুরসভায় আসন পুনর্বিন্য়াস, ৪৩ থেকে ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে ৫৩
Chief Minister Health Insurance: স্বাস্থ্যবিমা নিয়ে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাবেন পেনশনও
স্বাস্থ্যবিমা নিয়ে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাবেন পেনশনও
Supreme Court: লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে

ভিডিও

Weather News Today | দিনভর দফায় দফায় বৃষ্টি, কোন কোন জেলায় হলুদ সতর্কতা? জেনে নিন
TMC News : দুর্নীতির পুরনো মামলায় গ্রেফতার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের তৃণমূলের নেতা
PM Narendra Modi News: প্রথম ত্রৈমাসিকে GDP ৭.৮%! বিশ্ব সঙ্কটেও ভারত এগোচ্ছে,নিরাশাবাদীদের তোপ মোদির
Blood Bank News: কলকাতার ৩বেসরকারি ব্লাড ব্যাঙ্কের নিষেধাজ্ঞা প্রত্যাহার, একাধিক শর্ত দিল স্বাস্থ্য দফতর
Tulu Mondal News : বেপাত্তা টুলুর শ্যালকের গাড়িতে মিলল বিপুল বিদেশি মুদ্রা! পুলিশের হাতে আটক ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget