এক্সপ্লোর

North 24 Parganas: পথশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে বিধায়ক

TMC MLA:দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে হল তৃণমূল বিধায়ককে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন করতে গিয়ে দলের কর্মীদেরই একাংশের বিক্ষোভের মুখে পড়লেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। কোনও মতে রাস্তা উদ্বোধন করেই ফিরতে হল তাঁকে। 

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে বিক্ষোভ সামাল দিতে না পেরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে হল তৃণমূল বিধায়ককে। তৃণমূলের মধ্যে থেকেই উঠতে শোনা গিয়েছে 'বিজেপি' 'বিজেপি' রবও। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী হল, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুর এলাকা।

বৃহস্পতিবার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদি মন্দির মোড় থেকে তালবেড়িয়া ব্রিজ পর্যন্ত আড়াই কিলোমিটারের বেশি দীর্ঘ পিচ রাস্তার উদ্বোধন হবে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে। একথা জানিয়ে ফ্লেক্স দেওয়া হয় এলাকায়। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর নাম ছিল ফ্লেক্সে। বিধায়ক এলাকায় পৌঁছতেই শুরু হয় তৃণমূলের একাংশের বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে কোনও রকমে রাস্তা উদ্বোধন সেরেই এলাকা ছাড়েন বিধায়ক।

কী অভিযোগ:
স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের একাংশের অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করার পরেও, শুধুমাত্র সুবিধাবাদী রাজনীতির স্বার্থে আবার উদ্বোধনের অনুষ্ঠান করা হয়েছে। আর তা নিয়েই গন্ডগোল।  হাড়োয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ও তৃণমূল কর্মী বিপ্লব বন্দ্যোপাধ্যায় বলেন, 'কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সূচনা করে দিয়েছেন। তারপর দেখলাম, হাড়োয়ায় রাস্তা উদ্বোধনের প্রোগ্রাম। আমরা জানতে যাই। জানতে গেলে, সেখানে হঠাৎ করে কয়েকজন নেতা এঁরা আমাদের বিজেপি আখ্যা দেয়। তাঁদের সঙ্গীরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিধায়ক সদুত্তর দিতে না পেরে পালিয়ে গেলেন। যাঁরা তৃণমূলের নামে করেকম্মে খাচ্ছে, তাঁদেরই চক্রান্ত।' এখানেই শেষ নয়, স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের অভিযোগ, তাঁদের পুরো অন্ধকারে রেখে পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শালিপুর অঞ্চলের যুব তৃণমূল কর্মী মহম্মদ মোক্তার মোল্লা বলেন, 'এখানে আমাদের কাউকে দেখতে পেলাম না। জিজ্ঞেস করায় আমাদের বিজেপি বলছে। অথচ আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতা। বিধায়ক জবাব দিতে না পেরে পালাল।'

ঘটনা সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে নানা জেলায় প্রকাশ্যে আসছে তৃণমূলের দ্বন্দ্ব। কখনও কমিটি তৈরি নিয়ে, কখনও আরও নানা কারণে। এসব তৃণমূল কীভাবে সামলাবে তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে।'

আরও পড়ুন: অয়নের সঙ্গে বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা দেখা করতে আসতেন, 'বিস্ফোরক' শ্বেতা, দাবি ইডি সূত্রে

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget