এক্সপ্লোর

Municipality Scam Case: একই দিনে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র এবং নিয়োগ ? পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট CBI-এর

CBI Chargesheet: অয়ন শীল, পাচু রায়-সহ একাধিক সংস্থার নাম রয়েছে চার্জশিটে।

প্রকাশ সিনহা, কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Sacam Case) আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল CBI। চার্জশিটে একদিকে যেমন নাম রয়েছে অয়ন শীলের, তেমনই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়েরও নাম রয়েছে। করোনা-কালে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে ২৯ জনকে নিয়োগ করা হয়েছিল। একই দিনে বিজ্ঞপ্তি জারি, নিয়োগপত্র এবং নিয়োগ, সবকিছু হয়েছিল, চার্জশিটে দাবি CBI-এর। কেন্দ্রীয় এজেন্সির দাবি, একদিনে কীভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তার সদুত্তর দিতে পারেননি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। পুরসভায় নিয়োগের এই নির্দেশ কে দিয়েছিল ? কত টাকার লেনদেন হয়েছিল ? এসব জানতে তদন্ত চলবে বলে আলিপুরের বিশেষ আদালতে জানিয়েছে CBI। পুরনো ঘটনা, নথি না দেখে বলতে পারব না, প্রতিক্রিয়া পাঁচু রায়ের। 

গত বছর ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে FIR দায়ের করে তদন্ত করতে পারবে CBI। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ওই মামলা হাইকোর্টে ফেরত পাঠায়। সর্বোচ্চ আদালতের নির্দেশে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে স্থানান্তর করা হয়। কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। ১২ মে বিচারপতি অমৃতা সিন্হা জানিয়ে দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে করবে সিবিআই।

মজদুর, ক্লার্ক, পিয়ন, অ্য়াসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ ওঠে। ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুরসভায় কীভাবে নিয়োগ হয়েছে, কতজনকে নিয়োগ করা হয়েছে, নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে, কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল, কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন, তদন্তে নেমে সবই খোঁজার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। এরপরই রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। প্রসঙ্গত, গত বছর ৭ জুন পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের শিকড়ে পৌঁছতে দক্ষিণবঙ্গের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, যে ১৪টি পুরসভায় অভিযান চালানো হয়, সেখান থেকে প্রায় ১৮-২০ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bhangar Agitation : ফের উত্তপ্ত ভাঙড়, কর্মীদের আটক করার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ SFI-এর
ফের উত্তপ্ত ভাঙড়, কর্মীদের আটক করার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ SFI-এর
West Bengal News Live : ভাইকে খুন করে লুঠের গল্প, দাদাকে ধরিয়ে দিল পোষ্য !
ভাইকে খুন করে লুঠের গল্প, দাদাকে ধরিয়ে দিল পোষ্য !
Canning Paschim MLA: CID হাজিরা দিয়ে গিয়ে অসুস্থ, SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বিধায়ক পরেশ রাম দাসকে
CID হাজিরা দিয়ে গিয়ে অসুস্থ, SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বিধায়ক পরেশ রাম দাসকে
Bhangar College Agitation : ভাঙড় কলেজে বিক্ষোভ, মিটিং সেরে বেরিয়ে সায়ন্তন বসু বললেন, 'কয়েকদিন অপেক্ষা করুন'
ভাঙড় কলেজে বিক্ষোভ, মিটিং সেরে বেরিয়ে সায়ন্তন বসু বললেন, 'কয়েকদিন অপেক্ষা করুন'

ভিডিও

BJP-CPM Clash : গড়বেতায় মিছিল ফেরত বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় সিপিএম, উত্তপ্ত এলাকা
IMA News : চিকিৎসক সংগঠন IMA-র রাজ্য শাখার নির্বাচনী বৈঠক ঘিরে তুলকালাম পরিস্থিতি | ABP Ananda
TMC Symbol News : জোড়াফুল প্রতীক আঁকা নিয়ে বিতর্কের শেষ নেই | ABP Ananda
Humayun Kabir News : রবিউল আলমকে নিয়ে মারাত্মক দাবি AJUP প্রধান হুমায়ুন কবীরের | ABP Ananda
Nandigram By Election News : উপনির্বাচনের আগে নন্দীগ্রামে প্রচার জমজমাট | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
Weather Alert: আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
District News: পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
Weather Cyclone Update : প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গেই ? নিম্নচাপের তুমুল বৃষ্টি আজ থেকেই ? বড় আপডেট আবহাওয়ার
প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গেই ? নিম্নচাপের তুমুল বৃষ্টি আজ থেকেই ? বড় আপডেট আবহাওয়ার
Weather Alert: সাগরে নিম্নচাপের চোখ রাঙানি, ফের তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, একাধিক জেলায় জারি কমলা-হলুদ সতর্কতা
সাগরে নিম্নচাপের চোখ রাঙানি, ফের তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, একাধিক জেলায় জারি কমলা-হলুদ সতর্কতা
Saptahik Rashifol: আর্থিক লাভ, ব্যবসা ও চাকরিতে বড় সাফল্য ! কিন্তু বিপদ এই একটি ক্ষেত্রে, কেমন কাটবে সপ্তাহটি ? পড়ুন রাশিফল
আর্থিক লাভ, ব্যবসা ও চাকরিতে বড় সাফল্য ! কিন্তু বিপদ এই একটি ক্ষেত্রে, কেমন কাটবে সপ্তাহটি ? পড়ুন রাশিফল
Success Story: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
8th Pay Commission : ৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
Embed widget