এক্সপ্লোর

SSC Case: দু’মাসে ২ কোটির বেশি লেনদেন! CBI নজরে তাপস এবং প্রবীরের অ্যাকাউন্ট

Tapas Saha: কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে দেখছে সিবিআই।

আবির দত্ত, নদিয়া: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের (Prabir Kayal) ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন। সিবিআইয়ের দাবি, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা (SSC Case)।

নজরে বিধায়ক তাপস সাহার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের আর একটি অ্যাকাউন্টে ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল। কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, এর পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিধায়ক তাপসের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সিবিআইয়ের অনুমান, আপ্ত সহায়ককে সামনে রেখে বকলমে নিয়োগ দুর্নীতির চক্র ফেঁদে বসেছিলেন তাপসই। এ নিয়ে আরও তথ্য জানতে রাজ্য দুর্নীতিদমন শাখার তদন্তকারী অফিসারদের সঙ্গেও সিবিআই আধিকারিকদের কথা বলার সম্ভাবনা রয়েছে।  

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ধরে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপসকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করেছে CBI. কেন্দ্রীয় গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার পর তাপস জানান, কিছুই মেলেনি তাঁর কাছ থেকে। নিটফল শূন্য। শনিবার তৃণমূল বিধায়কের পুকুর-পাড়েও তল্লাশি চালায় CBI. বাজেয়াপ্ত করা হয় কিছু কাগজপত্র।

আরও পড়ুন: Kaliaganj Minor Murder Update:জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে নিশানা করে একের পর এক ট্যুইট রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের

যদিও CBI তাপসের বাড়িতে ম্য়ারাথন তল্লাশি চালানোর পর, মুখ খুলতে শুরু করেছেন এলাকার অনেক বাসিন্দাই। তাঁদের অভিযোগ, চাকরি দেওয়ার নামে অনেকের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এই তৃণমূল বিধায়ক। তাপসের বাড়ি থেকে বেরিয়ে তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের তেহট্টের বাড়ির উদ্দেশে রওনা হয় CBI টিম। তাঁদের ব্যাঙ্ক লেনদেনই এখন গোয়েন্দাদের নজরে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে CBI তাপসের বিরুদ্ধে তদন্তে নেমেছে। প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ম্যারাথন জেরা করা হয়েছে তাঁকে। এই প্রেক্ষাপটে তাপসের দাবি, মুখ্য়মন্ত্রীর হাত তাঁর মাথার উপর রয়েছে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করেছেন তাপস।

তৃণমূল নেতৃত্ব যোগাযোগ রাখছেন না বলে দাবি করেন তাপস

তাঁর বাড়িতে CBI আসার পর থেকে তৃণমূল নেতৃত্ব যোগাযোগ রাখছেন না বলেও দাবি করেন তাপস। জানান, কেউ ফোন করেননি তাঁকে। তাপসের দাবি, তাঁর বিরুদ্ধএ দলের একাংশই ষড়যন্ত্র করছেন। শুধু তাই নয়, তাঁর কাউকে প্রয়োজন না থাকলেও, তৃণমূলের তাপসকে প্রয়োজন বলেও জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget