এক্সপ্লোর

Partha Chatterjee : "তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি ?" পার্থকে জিজ্ঞাসাবাদ CBI-এর

SSC Scam Case : প্রথম দফায় দুই ঘণ্টা। তার পর আধ ঘণ্টার ব্রেক ছিল। দ্বিতীয় দফায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

কলকাতা : প্রায় ৭ ঘণ্টা পার, এসএসসি-দুর্নীতিতে দ্বিতীয় দিনে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। বয়ানের কপি পাঠানো হল উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। "তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি ?" প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এমনই জানতে চায় সিবিআই। খবর সূত্রের।

আজ জিজ্ঞাসাবাদের হালহকিকত-

প্রথম দফায় দুই ঘণ্টা। তার পর আধ ঘণ্টার ব্রেক ছিল। দ্বিতীয় দফায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এই দফায় পার্থ চট্টোপাধ্যায়ের লিখিত বয়ান রেকর্ড করা হয়। সিবিআই সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানের কপি খতিয়ে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত হবে নতুন করে তৃতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না। একটি কপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় দিল্লির সিনিয়র অফিসারদের কাছে পাঠানো হয়েছে। 


Partha Chatterjee :

সিবিআই দফতরে ঢুকছেন পার্থ চট্টোপাধ্যায়

 

আজ সকাল ১০.৪৫ নাগাদ নিজাম প্যালেসে আসেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান, "এসএসসির উপদেষ্টা কমিটিতে কার নিয়ন্ত্রণ ছিল ? কার নির্দেশে নিয়োগ হয়েছিল ? তত্কালীন শিক্ষামন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন কি ?"  এর পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, উপদেষ্টা কমিটি গড়লেও তার উপর নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও কিছু জানতেন না। খবর সিবিআই সূত্রের।

এদিকে SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী, প্রয়াত বাবলি চট্টোপাধ্যায়ের স্মৃতিতে একটি স্কুল তৈরি করা হয়েছে। এই আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |
Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget