এক্সপ্লোর

Post Poll Violence CBI Raid: শুভেন্দু অধিকারীর জেলায় ভোর-ভোর ঢুকে পড়ল CBI, কার ঘরে ঢুকে তল্লাশি?

Post Poll Violence In Bengal : ভোটপরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে CBI.

পূর্ব মেদিনীপুর : লোকসভা ( loksabha election 2024 ) ভোট চলাকালীন, বিধানসভার ভোটপরবর্তী হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে ( east midnapore )  গেল CBI. শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) জেলায় দুই তৃণমূল নেতার বাড়ি-সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দারা ঢুকে পড়লেন সকাল সকাল।  মারিশদার সিজুয়া গ্রামে সকাল সোয়া ৬টা থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন গোয়েন্দারা। তারপর বাড়িতে ঢুকে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

গত বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর, ভোটপরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে CBI। তারই তদন্তে এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে পৌঁছে যান CBI আধিকারিকরা। CBI সূত্রে খবর, তৃণমূল নেতা বাড়িতে না থাকায় তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ দেবব্রত পণ্ডার বাড়ি থেকে বেরিয়ে দু'কিলোমিটার দূরের একটি গ্রামে গিয়ে তাঁর সন্ধানে খোঁজখবর করে CBI। সেখান থেকে আবার অন্য জায়গায় যান কেন্দ্রীয় তদন্তকারীরা। 

ইছাগেরা গ্রামেও আরেক তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা অভিযান চালান। সকাল ৬.৪০ মিনিট নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বাড়িতে পৌঁছে যান CBI আধিকারিকরা। ২০২১-এ বিধানসভা ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত নন্দদুলাল মাইতি তৃণমূল পরিচালিত ভাজাচাউলি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

CBI সূত্রে খবর, তৃণমূল নেতা নন্দদুলাল মাইতিকেও তাঁর বাড়িতে পাওয়া যায়নি। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর কুড়ি মিনিটের মধ্যে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে যান CBI আধিকারিকরা। আটটা পর্যন্ত আশপাশের এলাকায় খোঁজখবর নেন তাঁরা।   

আরও পড়ুন :

চোখে স্ট্রোক থেকে কর্নিয়ায় রক্ত জমাট বাঁধা, লাগামছাড়া ব্লাড প্রেসার কাড়তে পারে দৃষ্টিশক্তিও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget