এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ! দাবি সিবিআই সূত্রের, আজ জিজ্ঞাসাবাদ

Partha Chatterjee:

কলকাতা: স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) জড়িত থাকার কথা বরাবর অস্বীকার করে আসছেন তিনি। কিন্তু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কথায় আমল দিতে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। বরং পার্থই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূলচক্রী বলে দাবি তাদের। সিবিআই সূত্রে খবর, পার্থ নিজেকে নির্দোষ বলে দাবি করলেও, তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ কিন্তু অন্য কথা বলছে। বরং তিনিই দুর্নীতিকাণ্ডের 'মাস্টারমাইন্ড', তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা এমনটাই মনে করছেন বলে সূত্রের খবর। 

শনিবার পার্থকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের হাতে গ্রেফতার হন পার্থ। আদালতে আবেদন জানিয়ে শুক্রবার তাঁর হেফাজত পেয়েছে সিবিআই। একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। শনিবার দু'জনকেই জেরা কবে সিবিআই। তবে পার্থর ব্যাপারে গোয়েন্দারা সমস্ত তথ্যপ্রমাম নিয়ে তৈরি বলে জানা গিয়েছে। 

সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে পার্থর কী ভূমিকা ছিল, শনিবার তা বিশদে জানতে চাওয়া হবে পার্থর কাছে। পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন, তিনি না জানলে, কারা জানত! শনিবার এই সব প্রশ্নের উত্তরই চাওয়া হবে পার্থর কাছে। 

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে যে, কল্যাণময়ের জন্যও প্রশ্নসূচি তৈরি রাখা হয়েছে। তাঁর কাছে জানতে চাওয়া হবে, তিনি কার নির্দেশে নিয়োগপত্র দিয়েছেন! যদিও আদালতে কল্যাণময়ের আইনজীবী দাবি করেছেন, তিনি কোনও নিয়োগপত্র দেননি। সিবিআই সূত্রে দাবি, পার্থ এবং কল্যাণময়ের বয়ানে অসঙ্গতি থাকলে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: Cattle Smuggling Case: স্কুল শিক্ষিকা হয়ে ৫ কোটি টাকার সম্পত্তি কেনার অর্থ পেলেন কোথায়! অনুব্রত-কন্যাকে প্রশ্ন সিবিআই-এর

স্কুলে গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গতকাল হেফাজতে পায় সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়েরও সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যে বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, সেখানেও বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি হয়েছিল তা বেআইনি।

এর পাশাপাশি, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে আরও বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, ৩৮১ জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এসএসসি-র অফিস থেকেই এই সুপারিশপত্র দেওয়া হয়েছিল। স্ক্যান সই ব্যবহার করে এই সুপারিশপত্র দেওয়া হয়। সৌমিত্র সরকার এবং শান্তিপ্রসাদ সিন্হা এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

প্রয়োজনে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ পার্থ-কল্যাণময়কে

৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না। এরা পার্সোনালিটি টেস্টেও অংশগ্রহণ করেননি। কারণ, এঁরা কেউ লিখিত পরীক্ষায় পাশ করেননি। অশোককুমার সাহা, সৌমিত্র সরকার, শান্তিপ্রসাদ সিন্হার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। কারণ, এঁরা প্যানেলের পুনর্মূল্যায়ন করে র‍্যাঙ্ক পরিবর্তন করেছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে শূন্যপদের তথ্য নিয়ে বেআইনিভাবে সেই তথ্য কাজে লাগিয়েছেন শান্তিপ্রসাদ সিন্হা এবং সৌমিত্র সরকার। শান্তিপ্রসাদ সিন্হা নিজে ভুয়ো সুপারিশপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিতেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায় সেই সুপারিশ পত্রের ভিত্তিতে টেকনিকাল অফিসার রাজেশ লায়েককে দিয়ে নিয়োগপত্র তৈরি করতেন। সিডি, পেনড্রাইভ, মেলের মাধ্যমেও এই সুপারিশপত্র তাঁরা পেতেন। নিয়োগপত্র দেওয়া হত এসএসসি-র নব নির্মিত ভবনে। বিজ্ঞপ্তিতে এই ভবনের নাম ছিল না। প্যানেল প্রকাশের সময় এসসি স্বচ্ছতা বজায় রাখেনি। আদালতের নির্দেশে প্যানেল ওয়েবসাইটে আপলোড করার আগেও তাতে পরিবর্তন করা হয়। ২১শে সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget