এক্সপ্লোর

Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের ২ কাউন্সিলরকে তলব করল CBI

CBI: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ নভেম্বর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তৃণমূলের দুই কাউন্সিলরকে এবার তলব করেছে সিবিআই (CBI)। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তকে আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। দেবরাজ CBI দফতরে যাচ্ছেন বলে জানালেও, বাপ্পাদিত্যর প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

দুই কাউন্সিলরকে তলব: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ নভেম্বর, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলির বাড়ি এবং বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর তেঘরিয়া ও দমদম পার্কের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। এই তল্লাশির বিষয়ে এর আগে দেবরাজ জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন। সেই অনুযায়ী তল্লাশিও চালান তাঁরা। যদিও সিবিআই প্রাসঙ্গিক কিছু পায়নি দাবি করেন দেবরাজ। পাশাপাশি তিনি দাবি করেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তার দূর দূরান্তেও কোনও সম্পর্ক নেই। 

এই তল্লাশির পর সিবিআই সূত্রে জানা যায়, দেবরাজের বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত নথি মিলেছে। দেবরাজ চক্রবর্তী জানিয়েছিলেন, "আমি না প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যুক্ত, না আমি নিজে টিচার, পরিবারে কেউ টিচার নেই। ওঁরা মনে করেছেন আমার বাড়িতে আসা দরকার, এসেছেন, রেড করেছেন। ওঁরা যা যা ডিটেলস চেয়েছিলেন, ব্য়াঙ্ক স্টেটমেন্ট, ব্য়াঙ্কের পার্সোনাল ডিটেলস, যা যা চেয়েছিল দিয়েছি।'' আর এই তল্লাশির দু মাস না পেরোতেই এবার তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে সিবিআই। 

এদিকে SSC নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এবার মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করল ED। সূত্রের খবর, প্রসন্ন ED-কে জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির একটি মামলায় আজ নিজাম প্যালেসে CBI দফতরে যাবেন। তাই ED-র দফতরে যেতে পারছেন না। ED সূত্রে খবর, প্রসন্নকে প্রতিনিধি পাঠাতে বলা হয়। তাঁর সামনেই প্রসন্নর মোবাইল ফোন খোলা হবে ED সূত্রে খবর। ED-র দাবি, তল্লাশিতে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তাঁর কাছে জানতে চাওয়া হবে, ট্রাভেল এজেন্সির ব্যবসা করে কীভাবে সাড়ে চারশোরও বেশি সম্পত্তির মালিক হলেন প্রসন্ন? নিয়োগ দুর্নীতির টাকাই কি ঘুরপথে বিনিয়োগ করা হয়েছে? সেই টাকায় বেনামে কেনা হয়েছে প্রভাবশালীদের সম্পত্তি? ED-র প্রশ্ন, নিয়োগ দুর্নীতির টাকা মিডলম্যানের হাত ধরে কার কার পকেটে গিয়েছিল? কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে? প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতির মানি ট্রেল খুঁজে বার করাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উদ্দেশ্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Dilip Ghosh: 'গাড়ির গতি ভারতে ২০০ কিমি হয় কি না জানা নেই' মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা প্রসঙ্গে দিলীপ

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget