এক্সপ্লোর

Dilip Ghosh: 'গাড়ির গতি ভারতে ২০০ কিমি হয় কি না জানা নেই' মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা প্রসঙ্গে দিলীপ

West Bengal News: বর্ধমানের সভা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা: বর্ধমানের সভা থেকে ফেরার পথে গতকাল মাথায় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। গোদা থেকে দেড়শ মিটার দূরে জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। আর এই দুর্ঘটনা প্রসঙ্গে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ: এদিন তিনি বলেন, “গাড়ির গতি ভারতে ২০০ কিলোমিটার হয় কি না, জানা নেই। ওঁর এত দুর্ঘটনার ভয় কেন জানি না। উনি বিমানে চড়লে দুর্ঘটনার ভয়। উনি গাড়িতে চড়লে দুর্ঘটনার ভয়। কেন এরকম হচ্ছে? শুধু খবর করার জন্য? যদি সত্যিই এরকম হয় তাহলে বলব ভগবানের আশীর্বাদ। উনি বেঁচে গেছেন। উনি তো পুলিশ মন্ত্রী। ট্রাফিক ওঁর হাতেই। উনি যদি সুরক্ষিত না হন, বাকিদের কী অবস্থা হবে? ২০০ বা ৩০০ প্রশ্ন নয়। ট্রাফিক কতোটা কন্ট্রোলে তা নিয়ে চিন্তা আছে। রাজ্যে উনিই নিরাপদে নেই, ভাবুন সাধারণ মানুষের অবস্থা কী! জোটের ধাক্কা বা গাড়ির ধাক্কা শুধু নয়, আসলে মোদি যে ধাক্কা দিয়েছেন তা সামলাতে পারছেন না ভাল করে।'' 

গতকালের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে মুখ্যমন্ত্রীকে কপালে হাত দিয়ে বসে থাকতেও দেখা যায়। দাঁড়িয়ে পড়ে কনভয়। ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। প্রাথমিক শুশ্রূষার পর ফের কলকাতার উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা জানাজানি হতেই খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতায় ফিরে রাজভবনে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

দুর্ঘটনা প্রসঙ্গে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি জানি না একটা কোনও গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটাকে। আমরা বেরোচ্ছিলাম। আর ওই গাড়িটা প্রায় ২০০ স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত। এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটাই এসে মাথায় লেগেছে। তখন একটা প্রচণ্ড ধাক্কা লেগেছে এবং কিছুটা রক্তও পড়েছে। এবং কিছুটা ফুলেও আছে। এখন যেমন সারা মাথায় ব্যথা হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Narendra Modi: নতুন ভোটারদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, রাজ্যজুড়ে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget