এক্সপ্লোর

Burdwan railway station Accident : আবার দুর্ঘটনা বর্ধমান স্টেশনে! ভেঙে পড়ল রেল-অফিসের চাঙড় !

Burdwan railway station Accident : বর্ধমান স্টেশনে একের পর দুর্ঘটনা, মৃত্যু নিয়ে সরব হয়েছেন নিত্যযাত্রী থেকে রেল কর্মীদের একাংশ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আবার দুর্ঘটনা। ঘটনাস্থল সেই বর্ধমান স্টেশন! গত মাসেই প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয়েছিল এক মহিলার। আর এবার বর্ধমান রেল স্টেশনে  আর এম এস  (RMS)  অফিসের ইন্সপেক্টর রুমের ছাদ থেকে খসে পড়ল চাঙড়। যদিও এই সময় ঘরে কেউ না থাকায় বরাত জোরে রক্ষা পেয়েছেন রেলকর্মীরা।

আর এম এস ( Railway Mobile System ) - এর বর্ধমান ইনস্পেকটর পৌলমি বসু জানান , সোমবার সকাল ১০ টার সময় অফিস খুলে দেখেন ছাদের চাঙড় ভেঙে পড়ে আছে।ছাদের ওই অংশটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। এদিন ঘরে কেউ ছিল না, যখন সেটি ভেঙে পরে। এই সময় ঘরে বসে কাজ করলে বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল। বিষয়টি বারবার রেলকে জানিয়েও কোনও রকম সুরাহা হয়নি, বলে দাবি পৌলমি বসুর। 

আর এম এস অফিস সুত্রে খবর, এদিন ঘটনার পরে রেলের ইঞ্জিনিয়াররা সমস্ত দিক খতিয়ে দেখে ঘরটি খালি করার নির্দেশ দেন। বর্ধমান স্টেশনে একের পর দুর্ঘটনা, মৃত্যু নিয়ে সরব হয়েছেন নিত্যযাত্রী থেকে রেল কর্মীদের একাংশ। নিত্যযাত্রীদের তরফে জানানো হয়েছে, রেল সাধারণ যাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করছে। শুধু তাই নয় দুর্ঘটনার জন্য রেলের রক্ষাবেক্ষণের অভাবকেই দায়ী করেছেন তাঁরা।

এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির দোষ ঠেলাঠেলি। তৃণমূলের রাজ্য মুখ্যপাত্র প্রসেনজিৎ দাস জানান, রেলকে কাজে লাগিয়ে চমকের রাজনীতিতে ব্যস্ত বিজেপি।কেবল উদ্বোধনের নাম করে রঙ চাপানো হচ্ছে বাতিল হওয়া বগিতে। যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়ন না করে কেবল আইওয়াশ চলছে।

এ বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'মেরামতির কাজ করা হচ্ছে। ওই বিল্ডিং এর উপরের ছাদে যে সমস্ত ভারি মালপত্র আছে সেগুলি সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে।' 

উল্লেখ্য,শুধু স্টেশন বা স্টেশন চত্বরে দুর্ঘটনা নয় সাম্প্রতিক সময়ে হাওড়া নিউজলপাইগুড়ি  বন্দে ভারত এক্সপ্রেস কামরার সিড়ির সঙ্গে প্লাটফর্মে ধাক্কা লাগার মতো ঘটনা এবং ১৩০১১ আপ হাওড়া মালদা ইন্টারসিটির ইঞ্জিন বিকল হওয়ার ঘটনাও সামনে এসেছে এবং দুটি ক্ষেত্রেই দীর্ঘক্ষণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।   

শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনে দুর্ঘটনা নতুন কিছু নয়।  ২০২০ সালের ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু হয়েছিল। এরপর গত ডিসেম্বরেই  প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয়  এক মহিলা সহ ৩ জনের। জখম হন অন্তত ৩৪ জন। 

আরও পড়ুন   :

'ফিরেই যাচ্ছি, আর কিছু করার ছিল না', উত্তরকাশীর পথে সুড়ঙ্গকাণ্ডে উদ্ধার হওয়া মানিক

 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget