এক্সপ্লোর

Suvendu Adhikari: 'বিরোধী দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে', শুভেন্দুর অভিযোগে নবান্নকে চিঠি কেন্দ্রের

চিঠিতে,  বিরোধী দলনেতার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে মুখ্যসচিবকে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, এবিষয়ে মুখ্যসচিবের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগের প্রেক্ষিতে নবান্নকে চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার (Central Government)। বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে, অভিযোগ করে সম্প্রতি কেন্দ্রে চিঠি লেখেন রাজ্যের বিরোধি দলনেতা। চিঠিতে,  বিরোধী দলনেতার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে মুখ্যসচিবকে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, এ বিষয়ে মুখ্যসচিবের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

দিল্লি হোক বা বাংলা। শাসকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ বারবার তুলছে বিরোধীরা। একই অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে কেন্দ্রকে নালিশ জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে এবার নবান্নকে চিঠি দিয়ে এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, বিরোধী দলনেতার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে মোদি সরকারের পাঠানো চিঠিতে।

শুভেন্দুর অভিযোগে তৎপর কেন্দ্র, নবান্নকে চিঠি দিয়ে রিপোর্ট তলব। তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর ভাই ও কাঁথির প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তুভ বাগচী কিংবা সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমান! সাম্প্রতিক অতীতে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করেছে পুলিশ। গভীর রাতে বাড়িতে পুলিশ গিয়ে গ্রেফতার করেছে কৌস্তভকে। তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে রাজ্য-রাজনীতিতে প্রশ্ন উঠেছে পুলিশের অতিসক্রিয়তা নিয়েও এমনকি, বিরোধী দলনেতা, তাঁর বিরুদ্ধে হওয়া পুলিশি মামলার পরিসংখ্যান দিয়ে বই পর্যন্ত প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটেই শুভেন্দু অধিকারীর  চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যেভাবে নবান্নের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল, তা নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি।

উল্লেখ্য, এর আগে নিয়োগ-দুর্নীতিতে  ( Recruitment Scam ) শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) নাম জড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ ( Kunal Ghosh )। '১৫০ জনকে বেআইনি ভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন শুভেন্দু' দাবি তৃণমূল মুখপাত্রের। 

কুণাল ঘোষের দাবি, 'আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছে তাঁদের ৫৫ জনের নাম। অবিলম্বে শুভেন্দু সহ এই ৫৫ জনকে তদন্তের আওতায় আনতে হবে' । তালিকা প্রকাশ করে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক। কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীও। 

আরও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি ! আরও চাঞ্চল্যকর তথ্য আনল ED

সামনে পঞ্চায়েতের যুদ্ধ! তার আগে তেতে উঠছে বঙ্গভূমি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসকদল কার্যত জেরবার। একের পর এক শাসক দলের নেতা , জন প্রতিনিধি ধরা পড়ছেন কেন্দ্রীয় এজেন্সির জালে।  এই পরিস্থিতিতে কার্যত উঠতে বসতে শাসক দলকে দুর্নীতি ইস্যুতে বিঁধছে বিজেপি। পাল্টা উত্তর দিতে ছাড়ছে না বিজেপিও । একদিকে যখন তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠছে, তখন তৃণমূলের অভিযোগ এজেন্সির হাত থেকে বাঁচতেই গেরুয়া শিবিরে নাম লিখিয়ে পার পেয়েছেন শুভেন্দু। এই আবহে কুণাল ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। বললেন, আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছেন যাঁরা , তাঁদের ৫৫ কে শুভেন্দুই চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ' 

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget