এক্সপ্লোর

West Bengal Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি ! আরও চাঞ্চল্যকর তথ্য আনল ED

Bengal Recruitment Scam : স্কুলে নিয়োগের দুর্নীতির অঙ্ক ছাড়িয়ে যেতে পারে ১৫০ কোটির ঘর! গত সেপ্টেম্বরেই আদালতে এই আশঙ্কা প্রকাশ করেছিল ED।

আবির দত্ত, শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। যুব তৃণমূল রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ থেকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। 
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসকদলের বিভিন্ন স্তরের নেতাকে গ্রেফতার করেছে ইডি। মিলেছে অগাধ সম্পত্তির হদিশ। 

স্কুলে নিয়োগের দুর্নীতির অঙ্ক ছাড়িয়ে যেতে পারে ১৫০ কোটির ঘর! গত সেপ্টেম্বরেই আদালতে এই আশঙ্কা প্রকাশ করেছিল ED। কিন্তু, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরে, আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিমান্ড লেটারে তাদের দাবি,  পার্থ চট্টোপাধ্যায় থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়  এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া ৫ জনের কাছ থেকে টাকা ও অলঙ্কার বাবদ বাজেয়াপ্ত সম্পদ এবং যে সম্পত্তির হদিশ মিলেছে, তার মূল্য ১১১ কোটি টাকা !

আরও পড়ুন :

হুগলি-জুড়ে শান্তনুর 'সাম্রাজ্য়', মোবাইল ফোনের দোকানদার থেকে এমন উত্থান কীভাবে?

গত বছর জুলাই মাসে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরে, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যকের ধনের হদিশ মিলেছিল। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৪৯ কোটি ৮০ লক্ষ নগদ এবং ৫ কোটি ৮ লক্ষ টাকারও বেশি মূল্যের গয়না উদ্ধার হয়েছিল। 

এছাড়াও নিয়োগ দুর্নীতিতে এখন পর্যন্ত ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ৫৬ কোটি ১৫ লক্ষ টাকা। সব মিলিয়ে টাকা ও সম্পদের মোট মূল্য ১১১ কোটি টাকা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এক যোগে তদন্ত করছে ED ও CBI. তার মধ্যে শুধুমাত্র ইডির তদন্তেই ধৃতদের কাছ থেকে ১০০ কোটির বেশি সম্পদ বাজেয়াপ্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু এর শেষ কোথায়? স্কুলে নিয়োগ দুর্নীতির মাধ্যমে আরও কে কত সম্পত্তি বাড়িয়েছে? কারা ফুলে-ফেঁপে উঠেছে ঘুষের টাকায়? সেই সবের হদিশ মিলবে কবে? রাজনৈতিকমহলে এটাই এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ED-র দাবি, ইতিমধ্যেই ১১১ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে তারা। এবার তাদের নজর ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির দিকে । ইতিমধ্যেই শান্তনুর বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে। হুগলির বলাগড় ও চন্দননগরের পর সম্পত্তির তালিকায় যুক্ত হয়েছে চুঁচুড়াও। খোঁজ মিলল একটি বাংলো ও একটি ফ্ল্য়াটের। ৭০ লাখের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের প্রোমোটিং-এর পরিকল্পনার তথ্য সামনে এসেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget