এক্সপ্লোর

Central Fund to Bengal: বাংলাকে 'উপহার' কেন্দ্রের! মোদি-মমতা বৈঠকের পরেই 'প্রাপ্তি'

West Bengal Government: বকেয়া চেয়ে ক'দিন আগেই প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: নতুন বছরের আগে রাজ্যগুলিকে কেন্দ্রের 'উপহার'। কর বাবদ রাজ্যগুলিকে অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র। রাজ্যগুলিকে ৭২ হাজার ৯৬১ কোটি ২১ লক্ষ টাকা দিল কেন্দ্র। বাংলার প্রাপ্তি ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। সবথেকে বেশি পেল উত্তরপ্রদেশ, প্রাপ্ত টাকার অঙ্ক ১৩ হাজার ৮৮ কোটি ৫১ লক্ষ। বাংলার থেকে বেশি পেয়েছে বিহারও। নীতীশ কুমারের রাজ্য পেল ৭ হাজার ৩৩৮ কোটি ৪৪ লক্ষ। বকেয়া চেয়ে দুদিন আগেই প্রধানমন্ত্রীর (Narendra Modi) কাছে দরবার করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। শুধুমাত্র প্রশাসনিক দড়ি-টানাটানিই নয়। বকেয়া-তরজা রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ারও হয়েছে। সম্প্রতি দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া নিয়ে সব দাবিদাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেই দিল্লিযাত্রা বলে জানিয়েছিলেন তিনি। সেইমতো ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ বাংলার একাধিক তৃণমূল সাংসদ। মিনিট ২৫ কথা হয়েছিল, রাজ্যের দাবিদাওয়া তুলে ধরা হয়েছিল বলে জানানো হয়েছিল। পাশাপাশি, সেই সাক্ষাতে সৌজন্যের ছবিও দেখা গিয়েছিল। তার পরপরই কর বাবদ রাজ্যগুলিকে অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র। একাধিক রাজ্য এই টাকা পেয়েছে, তার মধ্যে বাংলার হাতে আসছে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা।

যদিও কেন্দ্র-রাজ্য বকেয়া-তরজা (Central Due) এর আগে বহুবার তেতো ছবিও দেখেছে। এর আগে চলতি বছরের ২ ও ৩ অক্টোবর ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান ছিল তৃণমূলের। অনুমতি পাওয়া নিয়ে টানাপড়েন চলে। রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চেয়েও মেলেনি সেবার। তারপরে আবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চাওয়া হয়েছিল। তা না মেলায় কার্যত তৃণমূল-বিজেপি তুমুল তরজা হয়েছিল। অবশেষে দিল্লিতে তৃণমূলের ওই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়েছিল এলাকা। কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি বলে অভিযোগ উঠেছিল, পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ তুলেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

তারপর একপ্রস্থ রাজনৈতিক কর্মসূচি চলেছিল বাংলায় রাজভবনের সামনে। রাজভবনের সামনে ধর্নামঞ্চ করে অবস্থান বিক্ষোভ চালিয়েছিল তৃণমূল। রাজ্যপালের সঙ্গে তৃণমূলের টানাপড়েনের পরে অবশেষে রাজভবনে ফিরে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেনন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখন অভিযোগকারীদের চিঠির স্তূপ কাঁধে করে রাজ্যপালের কাছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি সাংসদরা। রাজ্যপালের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল।

প্রতিপদেই কেন্দ্রের বিরুদ্ধে বকেয়ার নালিশ তুলে রাজনৈতিক আক্রমণ শানিয়েছে তৃণমূল। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে একাধিক প্রশাসনিক সভা থেকেও কেন্দ্রীয় বকেয়া নিয়ে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তারপরেই এল এই অর্থ।

আরও পড়ুন: আঙুলের ছাপে আর নগদ নয়! প্রতারণা রুখতে বড় পদক্ষেপ

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget