এক্সপ্লোর

Giriraj Sing: বাংলাদেশি থেকে রোহিঙ্গা, সবার জন্য বাংলায় রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা: গিরিরাজ সিং

Giriraj Sing Attacks Mamata: অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড কার্পেট বিছিয়ে রেখেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

কলকাতা: কলকাতায় পা রেখেই তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র ভাষায় আক্রমণ করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশি (Bangladeshi) ও রোহিঙ্গাদের (Rohingya) জন্য পশ্চিমবঙ্গে রেড কার্পেট বিছিয়ে রেখেছেন বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তুলনা করেছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে তুলনা করেছে।

বুধবার ঝাড়খণ্ডে বিধানসভা ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের ঝাড়খণ্ডে আশ্রয় দেওয়ার জন্য কংগ্রেস ও জেএমএম জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতারা। নির্বাচনে জিতে ক্ষমতায় এলে রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা বিতাড়িত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। সেই সঙ্গে ঝাড়খণ্ডে আদিবাসীদের সংখ্যা কমে যাওয়ার জন্য বাংলার সরকারকে দায়ী করেছেন বারবার।

বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গই ফের উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ঝাড়খণ্ডে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করানোর জন্য সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে। তবে তাঁরা যে ঝাড়খণ্ডের আদিবাসীদের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন সেকথাও বলেছেন।

এই বিষয়ে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিন বাংলাদেশি ও রোহিঙ্গা ঢুকছেন। কিন্তু, তাদের তাড়িয়ে দেওয়ার বদলে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের আটকানোর কোনও চেষ্টা করছেন না তিনি। আসলে বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য সচেষ্ট হয়েছেন তিনি। রোগিঙ্গা ও বাংলাদেশিদের জন্য শুধু রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়ে ক্ষান্ত হচ্ছেন না। রোহিঙ্গা ও বাংলাদেশিদের জন্য জমিও দেওয়া হয়েছে। তিনি পুরো কিম জং উনের মতো কাজ করছেন। নিজের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য গোটা দেশকে বিপদে ফেলছেন তিনি। প্রকাশ্য জনসভা থেকে বাংলাদেশিদের এদেশে আসার জন্য সাদর আমন্ত্রণে জানাচ্ছেন। বলছেন পশ্চিমবঙ্গের দরজা এদের জন্য সবসময় খোলা রয়েছে। এই কথা বলে তিনি ভোটব্যাঙ্কের জন্য দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা এর তীব্র বিরোধিতা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একই পথে চলেছেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করছেন। কিন্তু, এবার বিজেপি সেখানে ক্ষমতায় আসার পর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের ঝাড়খণ্ড থেকে বের করে দেওয়া হবে।"

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Police News: কলকাতা ও রাজ্য পুলিশে একাধিক রদবদল, বদলে গেল গোয়েন্দা প্রধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget