এক্সপ্লোর

Awas Scam : আবাস দুর্নীতির অনুসন্ধানে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল, যাবে কোন কোন জেলায় ?

Central Teams : কিছুদিন আগে আবাস দুর্নীতি-তরজার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কেন্দ্রীয় দল আসবে বাংলায়। যাবে ১৫টি জেলায়

কলকাতা : আবাস দুর্নীতির (Awas Scam) অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central Team) আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের দুটি দল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) এবং মালদায় (Malda) আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেছিল।

এবারও কেন্দ্রের যে ৫টি দল বাংলায় আসছে, তারা ফের যাবে পূর্ব মেদিনীপুর এবং মালদায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলকে সর্বতোভাবে যেন সহযোগিতা করে রাজ্য প্রশাসন। কিছুদিন আগে আবাস দুর্নীতি-তরজার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কেন্দ্রীয় দল আসবে বাংলায়। যাবে ১৫টি জেলায়।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গরিবদের বঞ্চিত করে, পাকা বাড়ি থাকা সত্ত্বে আত্মীয়-ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়ার। কোথাও আবার নাম জড়িয়েছে বিজেপির। 

এই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতি ও শুক্রবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, এই দুদিন রাজ্য়ে ছিল কেন্দ্রীয় দল। পূর্ব মেদিনীপুর এবং মালদার বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্য়রা। শনিবার তারা ফিরতে না ফিরতেই আরও ১৫ জেলায় কেন্দ্রীয় দল আসবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী!

তিনি বলেন, পাকা বাড়িতে আগে ইন্দিরা আবাস যোজনা গীতাঞ্জলি পাওয়া বাড়িতে যদি টাকা দিয়ে থাকেন, তাহলে টাকা ফেরত করাব। ইতিমধ্যে মালদা ও পূর্ব মেদিনীপুরে টিম এসেছে। আমার অভিযোগে এসেছে। বিরোধী দলনেতার অভিযোগে। আগামী সপ্তাহে আরও ১৫টা জেলায় টিম আসবে। একদম অঞ্চল, ব্লক, গ্রাম সংসদ ধরে ধরে চোরদের যদি চিহ্নিত করতে না পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।

এর আগে একাধিক ইস্য়ুতে, শুভেন্দু অধিকারীর মুখে কেন্দ্রীয় এজেন্সি সংক্রান্ত হুঁশিয়ারিকে হাতিয়ার করে, বিজেপির বিরুদ্ধে এজেন্সি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। এবারও কেন্দ্রীয় দল নিয়ে বিরোধী দলনেতার হুঁশিয়ারির প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে দেউলিয়াপনার অভিযোগ তুলে, সুর চড়ায় তারা।

আরও পড়ুন ; আবাস দুর্নীতির তদন্তে রাজ্যের আরও ১৫টি জেলায় আসছে কেন্দ্রীয় দল, জানালেন শুভেন্দু

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget