এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: 'নিজেদের উন্নত বলে দাবি করা দেশগুলিও পারেনি..', মন্তব্য শুভেন্দুর

Suvendu on Chandrayaan 3 :চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। কী প্রতিক্রিয়া শুভেন্দুর ? এই মুহূর্তে আরও কী কী বিষয়ে গবেষণা চলছে ইসরো-তে ?

কলকাতা: চাঁদে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর, আজ সন্ধ্যায় উচ্ছ্বাসে ভেসেছে  কলকাতা-সহ সারা দেশ। এই সাফল্যের পর অভিনন্দন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, 'আমরাই প্রথম দেশ, যেটা চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে সফল ল্যান্ডিং করেছি । আপনারা দেখেছেন, নিজেদের উন্নত দেশ বলে দাবি করা, অন্য দেশগুলি পারেনি। নিশ্চিতভাবে ভবিষ্যতে তাঁরা পারবেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন। ভারতের বিজ্ঞানীদের মেধা, ভারত সরকারের কর্মতৎপরতা এবং উদ্যোগ দুটোই মৌলিক।'

এদিন বিরোধী দলনেতা আরও বলেন,' আমরা দেশবাসী হিসেবে ভীষণ গর্বিত এবং উৎসাহিত। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, মনুষ্য পাঠানোর জন্য কাজ করছে ইসরো। সূর্য, শুক্র-সহ একাধিক গ্রহ-নক্ষত্রকে নিয়ে গবেষণা চলছে বলে শুভেন্দুর সংযোজন, পুরো ব্রজ্ঞান্ডকে ভারতবর্ষ তার করায়ত্ব করে নেবে, তার জ্ঞান-প্রতিভা এবং আগামীদিনের লক্ষ্যকে সামনে রেখে।' 

উল্লেখ্য, চাঁদের দেশে ভারত।মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত দুর্গম স্থান জয় ভারতের। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সন্ধে ৬.০৪: চাঁদের বুকে ভারতের সেফ ল্যান্ডিং। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে ভারত। ভারতের হাতের মুঠোয় চাঁদ। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে 'বিক্রম'। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার 'বিক্রম' থেকে নামবে রোভার 'প্রজ্ঞান'। 

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় পরিবার, যখন আমাদের চোখের সামনে এইরকম ইতিহাস গড়তে দেখলাম, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রজীবনের চিরঞ্জীব চেতনায় রূপ পায়। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। এই সফলতাই মূলত যাবতীয় মুশকিলের মহাসাগরকে পার করে নিয়ে যাবে। আমাদের বৈজ্ঞানিক সাথীরাও বলেছেন, চাঁদের দেশে ভারত। আজকে আমরা মহাকাশে নতুন ভারতের নয়া উড়ানের সাক্ষী হলাম।'

তিনি আরও বলেন, আমি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় আছি। কিন্তু প্রত্যেক দেশবাসীর মতো, আমার মনও, চন্দ্রযান ৩-এর মহা অভিযানের দিকেই একভাবে ছিল। নতুন ইতিহাস তৈরি হতেই, প্রত্যেক ভারতীয় উৎসবে ডুবে গেছেন। প্রতিটা ঘরে উৎসব শুরু হয়ে গিয়েছে। আমিও দেশবাসীর সঙ্গে, আমার পরিবারজনদের সঙ্গে, এই আনন্দ-উৎসবে সামিল হয়েছি।'

আরও পড়ুন, চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর, অভিনন্দন প্রধানমন্ত্রীর

অপরদিকে, এদিন অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চাঁদের মাটিতে ভারত। ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমাদের চন্দ্রযান ৩-র অভিযান সফল হয়েছে। বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, 'মহাকাশের সুপার লিগে ভারত।' পাশাপাশি তিনি অভিনন্দন জানিয়েছেন, আর্কিটেক্ট এবং স্টেক হোল্ডারদেরও। তিনি ভারতের এই সাফল্যের মুহূর্তে, সকলকে উদযাপনে সামিল হতে বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget