এক্সপ্লোর

Chandrayaan 3 Landing Successful: চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর, অভিনন্দন প্রধানমন্ত্রীর

Modi on Chandrayaan 3: চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর। ইতিহাস গড়ল ভারত। অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি।

নয়াদিল্লি: চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস, চাঁদের দেশে ভারত। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে ভারত। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সারা দেশের যাবতীয় প্রার্থনা সার্থক হল। অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।

'মহাকাশে নতুন ভারতের নয়া উড়ানের সাক্ষী হলাম'

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় পরিবার, যখন আমাদের চোখের সামনে এইরকম ইতিহাস গড়তে দেখলাম, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রজীবনের চিরঞ্জীব চেতনায় রূপ পায়। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। এই সফলতাই মূলত যাবতীয় মুশকিলের মহাসাগরকে পার করে নিয়ে যাবে। আমাদের বৈজ্ঞানিক সাথীরাও বলেছেন, চাঁদের দেশে ভারত। আজকে আমরা মহাকাশে নতুন ভারতের নয়া উড়ানের সাক্ষী হলাম।'

'আমিও দেশবাসীর সঙ্গে,  আনন্দ-উৎসবে সামিল হয়েছি'

তিনি আরও বলেন, আমি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় আছি। কিন্তু প্রত্যেক দেশবাসীর মতো, আমার মনও, চন্দ্রযান ৩-এর মহা অভিযানের দিকেই একভাবে ছিল। নতুন ইতিহাস তৈরি হতেই, প্রত্যেক ভারতীয় উৎসবে ডুবে গেছেন। প্রতিটা ঘরে উৎসব শুরু হয়ে গিয়েছে। আমিও দেশবাসীর সঙ্গে, আমার পরিবারজনদের সঙ্গে, এই আনন্দ-উৎসবে সামিল হয়েছি।'

'ভারতবাসীকেও অভিনন্দন জানাই'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমি টিম চন্দ্রযানকে এবং বৈজ্ঞানিকদের মন প্রাণ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তটুকুর জন্য বছরভর পরিশ্রম করে গিয়েছেন। এই আনন্দের মুহূর্তে একশোচল্লিশ কোটি ভারতবাসীকেও অভিনন্দন জানাই। আমার পরিবারের সকলকে বলি, আমাদের বৈজ্ঞানিকদের পরিশ্রম এবং প্রতিভায় চাঁদের মাটিতে পৌঁছল ভারত।'

'চাঁদমামা শুধুই একটা সফর'

তিনি আরও বলেন, ' চাঁদের সঙ্গে জুড়ে থাকা যাবতীয় বলে আসা কথা, প্রবাদ বদলে যাবে।ভারতে তো আমরা সবাই, পৃথিবীকে মা বলে সম্বোধন করি। চাঁদকে মামা বলে ডাকা হয়। একটা সময় বলা হতো, চাঁদ মামা, অনেকদূরে আছে। এবার একদিন এটাও আসবে, যখন বাচ্চারা বলবে, চাঁদমামা শুধুই একটা সফর।' 

আরও পড়ুন, ইতিহাস গড়ল ভারত, চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩

উল্লেখ্য, চাঁদের দেশে ভারত।মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত দুর্গম স্থান জয় ভারতের। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সন্ধে ৬.০৪: চাঁদের বুকে ভারতের সেফ ল্যান্ডিং। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে ভারত। ভারতের হাতের মুঠোয় চাঁদ। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে 'বিক্রম'। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার 'বিক্রম' থেকে নামবে রোভার 'প্রজ্ঞান'। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget