এক্সপ্লোর

East Midnapur News: বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, বৈঠক চলাকালীন হাতাহাতি দু’পক্ষের

এই প্রেক্ষাপটে নন্দকুমারে বিজেপির সাংগঠনিক বৈঠকে অশান্তি ঘিরে, দলের অন্দরেই তীব্র হল চাপানউতোর। বিজেপি নেতা সুকুমার বেরার কথায়,  ওরা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করছিল। কথা কাটাকাটি হয়। কয়েকজন মিলে ওদের সরিয়ে দেয়। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিজেপির (BJP) কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমার (Nandakumar)। বৈঠক চলাকালীন হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। বিজেপি (BJP) জেলা সভাপতির দাবি, এমন কোনও কর্মসূচির অনুমোদন দেয়নি দল। আর এই নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল (TMC)। 

বচসা থেকে ধাক্কাধাক্কি। আঙুল উঁচিয়ে একে অপরের দিকে তেড়ে যাওয়া। বুধবার পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমারে, বিজেপির সাংগঠনিক বৈঠকে, এভাবেই হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। ফের সামনে চলে এল বিজেপির অন্তর্কলহ। বিজেপির (BJP) নতুন কমিটি ঘোষণা ঘিরে জেলায় জেলায় ছড়িয়েছে অসন্তোষের সুর। বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন ময়নার বিজেপি বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। 

এই প্রেক্ষাপটে নন্দকুমারে বিজেপির সাংগঠনিক বৈঠকে অশান্তি ঘিরে, দলের অন্দরেই তীব্র হল চাপানউতোর। বিজেপি নেতা সুকুমার বেরার কথায়,  ওরা ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করছিল। কথা কাটাকাটি হয়। কয়েকজন মিলে ওদের সরিয়ে দেয়। 

বিজেপির (bjp) প্রাক্তন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ মান্নার কথায়, এটা গ্রুপবাজির মিটিং।  যারা নতুন এসেছে দাদার অনুগামী হিসেবে। আমরা জানতে চাইলে ঠেলাঠেলি করে। এটা দলবিরোধী কাজ। দলের সাংগঠনিক বৈঠক যিনি ডেকেছিলেন সেই সুকুমার বেরা, ২০২০-র ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন।

এবার পুরভোটে তমলুকের নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। যদিও এই বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপির জেলা সভাপতি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, এধরনের সভার অনুমোদন ছিল না। বিজেপির লোকেরা গিয়ে ভন্ডুল করার জায়গায় যায়নি। কারণ দলের অনুমোদিত নয়। 

বিজেপির বৈঠকে দু’পক্ষের হাতাহাতি গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের। তৃণমূল বিধায়ক সুকুমার দের মন্তব্য, বিজেপির আদি-নব্যর লড়াই চলছে লোকসভা ভোট থেকে এখন প্রকট আকার নিয়েছে। সারা বাংলায় এদের মুষলপর্ব চলছে। সব মিলিয়ে বিজেপির অন্তর্কলহ ঘিরে চড়ছে তরজার পারদ।


বিজেপির বৈঠকে হাতাহাতি

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget