এক্সপ্লোর

Kolkata Airport: আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে, শতবর্ষ পালন অনুষ্ঠান বয়কট বিমানবন্দরের কর্মীদের একাংশের

Kolkata News: সূত্রের খবর, শতবর্ষ অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় বিক্ষুব্ধ বিমানবন্দরের কর্মীদের একটা অংশ।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উৎযাপন অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ বিমানবন্দর কর্মীদের একাংশ। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেন এয়ারপোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য়রা। এই অনুষ্ঠানেই উপস্থিত তৃণমূল সাংসদ সৌগত রায়। অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তের সমালোচনাও করেন তৃণমূল সাংসদ। 

কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উৎযাপনে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মহল-সহ বিশিষ্টরা। অথচ সেই অনুষ্ঠানে অনুপস্থিত বিমান বন্দরের কর্মীদেরই একাংশ। সূত্রের খবর, শতবর্ষ অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় বিক্ষুব্ধ বিমানবন্দরের কর্মীদের একটা অংশ। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেন এয়ারপোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য়রা। সংগঠনের সম্পাদক প্রদীপ শিকদার বলেন, "আমলারা আসছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের ডাকা হয়েছে, কিন্তু মুখ্য়মন্ত্রীকে ডাকা হয়নি। উত্তরপ্রদেশে হলে এটা করা যেত? সৌজন্য়ের জন্য়ও ডাকা যেত না।'' শুধু বয়কট নয়, এরপর আলাদা করে শতবর্ষ অনুষ্ঠান করার কথাও ঘোষণা করেন ইউনিয়নের সম্পাদক। তিনি বলেন, "পরে আলাদা শত বর্ষের পালনের অনুষ্ঠান করব।'' একদিকে যখন মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করল এয়ারপোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়ন, তখন সেই অনুষ্ঠান ম়ঞ্চেই দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়কে। মঞ্চে বক্তব্য় রাখার সময় তাঁর মুখে শোনা গেল মুখ্য়মন্ত্রীর প্রসঙ্গ। তিনি বলেন, "পরের বার অনুষ্ঠানে মমতাকে আনা গেলে ভাল হবে।''

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য় যোগাযোগ করা হলেও তারা কোনও মন্তব্য় করতে চায়নি। তবে খোদ সৌগত রায়ই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তের কার্যত সমালোচনা করেছেন। তাঁর কথায়, "আমি জানি না করেছে কি করেনি, বাঙালিদের একটা স্বভাব আছে কিছু পেলেই সেটা নিয়ে লাফালাফি করে। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান এটা।''

অন্য়দিকে সম্প্রতি বিধানসভায় কলকাতা থেকে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর প্রস্তাবকে সমর্থন করেন শুভেন্দু অধিকারী। এই আবহেই প্রস্তাব ভেবে দেখার আশ্বাস দিলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী। তিনি জানান, "আমরা কথা বলব। দেখব যাতে কিছু ব্য়বস্থা করা যায়।'' কোন রুটে বিমান চালানো হবে সেই সিদ্ধান্ত মূলত যাত্রী সংখ্য়ার ওপর নির্ভর করে নেয় বিমান পরিবহণ সংস্থাগুলি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Protests: আন্দোলনস্থলে ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রানির অভিযোগ, আর জি কর-তদন্তে গতি আনার দাবি চিকিৎসকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget