এক্সপ্লোর

RG Kar Protests: আন্দোলনস্থলে ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রানির অভিযোগ, আর জি কর-তদন্তে গতি আনার দাবি চিকিৎসকদের

Kolkata News: হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান বিক্ষোভ। কিন্তু তাকে কেন্দ্র করেও পুলিশের সঙ্গে ঝামেলা, তীব্র বাদানুবাদ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসার পর, ব্যারিকেড দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন চিকিৎসকদের। তাঁদের দাবি, আদালত অনুমতি দেওয়ার পরেও ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রান করে পুলিশ। অভিযুক্তদের বিচারের আওতায় এবং তদন্তে গতি আনার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। (RG Kar Protests)

হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান বিক্ষোভ। কিন্তু তাকে কেন্দ্র করেও পুলিশের সঙ্গে ঝামেলা, তীব্র বাদানুবাদ। আন্দোলনকারীদের দাবি, আদালত অনুমতি দেওয়ার পরেও ব্যারিকেড দেওয়া নিয়ে হয়রান করে পুলিশ। এদিন সকালে ধর্নার জন্য নির্দিষ্ট জায়গা নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন শুরু হয় চিকিৎসকদের। শেষ পর্যন্ত আরও এক ফুট জায়গা ছেড়ে ব্যারিকেড করা হয়। (Kolkata News)

নির্দিষ্ট ৯০ দিনেও CBI চার্জশিট দিতে না পারায় তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় জামিন পেয়ে গিয়েছেন আর জি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সেই জামিন-বিরোধিতায় হাইকোর্টের অনুমতিতে শুক্রবার থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় মেট্রো চ্য়ানেলে ধর্নায় বসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়ামঞ্চ।

সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন অবস্থান বিক্ষোভে। আন্দোলনকারীদের দাবি, আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই যাতে চার্জশিট জমা করতে পারে, তার জন্য রাজ্য সরকারকে নো অবজেকশন দিতে হবে।

অভিনেতা বাদশা মৈত্র বলেন, "কাদের জন্য এমন হল? কী করে জামিন পেল? সভার অনুমতি মিলছে না কেন? আন্দোলন জারি থাকবে।"

আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, "সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল, হেফাজতে নিল। অথচ চার্জশিট দিতে পারল না। এটা কি নেহাত অপদার্থতা, না কি ওপরমহল থেকে প্রভাব রয়েছে, সেটিং রয়েছে? নিজেদের মধ্যে হয়ত বোঝাপড়া হচ্ছে, যা আমরা বুঝতে পারছি না। চার্জশিট দিতে না পারলে গ্রেফতার করল কেন? আর্থিক দুর্নীতির মামলায় CBI চার্জশিট দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং তৃণমূলের ছাত্রনেতা আশিস পান্ডেকে নিয়ে রাজ্য সরকার কেন নো অবজেকশন সার্টিফিকেশন দিচ্ছে না?"

ডোরিনা ক্রসিংয়ে অভয়া মঞ্চ ও চিকিৎসকদের সংগঠন, জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের ডাকা এই ১০ দিনের জনসমাবেশে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। প্রতিবাদে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয় চিকিৎসকদের সংগঠন। শুক্রবার জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস ও অভয়ামঞ্চের অবস্থানে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আর জি কর-কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের অবস্থান বিক্ষোভ শুরু করেছেন চিকিৎসকরা। সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল CBI-এর। কিন্তু তারা তা দিতে পারায় দু’জনকেই জামিন দেয় আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget