এক্সপ্লোর

Suvendu Adhikari : 'এখন থেকে বিধানসভার অধিবেশন হবে লাইভ সম্প্রচার', আর কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

Suvendu Adhikari Speech : 'বিধানসভা মারামারি করার জায়গা নয়, চাই গঠনমূলক বিরোধিতা', 'আমরা চাই, দায়বদ্ধতা, ভাষা ব্যবহারে শালীনতা'! বিধানসভায় স্পিকার নির্বাচনের পর বললেন শুভেন্দু অধিকারী।

কলকাতা : শুক্রবার রাজ্য বিধানসভার নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিজেপির পরিষদীয় দলের তরফে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হল। আর স্পিকার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ভাষণ রাখেন। তিনি বলেন, 'আমরা গঠনমূলক বিরোধিতা চাই', 'বিধানসভা মারামারি করার জায়গা নয়'।' এর পাশাপাশি তাঁর ভাষণের মাধ্যমে বেশকিছু প্রস্তাবও রাখেন তিনি। 

বিধানসভায় ভাষণ দেয়ার সময় বেশ কিছু বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন নব নিযুক্ত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চান বিরোধীরা তাঁদের প্রস্তাব যাতে যথাযথ ভাবে রাখতে পারেন সেই দিকে নজর রাখা হবে। কারণ, জনগণের জানা উচিত বিরোধীদের কার্যপদ্ধতি সম্পর্কে। মুখ্যমন্ত্রী বলেন, ''আমি চাই যে, সমস্ত পুরোনো যা আমাদের ভুল-ত্রুটি আছে বা আমাদের সংসদীয় গণতন্ত্রের একটা বিরাট পরম্পরা রয়েছে, সেটাকে আমরা কখনোই দৃষ্টান্ত-মূলক হিসেবে না ধরে আমাদের সংবিধান ও বিধানসভার নিজস্ব নিয়ম এবং বহুদলীয় গণতন্ত্রের যে পরম্পরা আছে, সেগুলো মেনে আমরা বিধানসভায় অংশগ্রহণ করব।''

আরও পড়ুন - বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু, সর্বসম্মতিক্রমে নির্বাচনের জন্য সদস্যদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আর কী কী বলেন মুখ্যমন্ত্রী ?

১. ''বিধানসভা চলার ক্ষেত্রে মাননীয় বিধায়কদের উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। নিশ্চই বিরোধীদের প্রতিবাদ, আবেদন থাকবে। কিন্তু প্রথম দিন থেকে বিধানসভার কার্য প্রণালী বানচাল করা থেকে বিরত থাকবেন, এটাই আসা করি।'' 

২. ''অন্যান্য রাজ্যের বিধানসভার পারফর্মেন্স, তার এলাকার বিধায়কের পারফর্মেন্স সরাসরি মানুষ দেখতে পান। আমাদের এই বিধানসভার বিধায়কদের পারফর্মেন্স নিয়ে অন্ধকারে থাকেন মানুষরা। তাই আমি অধ্যক্ষ-এর নেতৃত্বে এই ঐতিহাসিক বিধানসভার বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব, বিতর্ক, বিল পাস ইত্যাদি যাতে মানুষ সরাসরি দেখতে পান, সেই ব্যবস্থা করতে হবে।''

৩. ''বিরোধীদের কার্যপদ্ধতি জনগণের জানা উচিত। আমরা গঠনমূলক বিরোধিতা চাই''

৪. ''আমরা চাই না, কোনও বিরোধী দলনেতাকে ১১ মাস বিধানসভার বাইরে রেখে বিধানসভা চলুক। ''
৫. ''আমরা চাই না কোনও বিধায়ক শারীরিক ভাবে নিগ্রহ হয়ে, কোনও হাসপাতাল বা ডাক্তারের কাছে যাক। বিধানসভা মারামারি করার জায়গা নয়।''
৬. ''আমরা চাই, দায়বদ্ধতা, ভাষা ব্যবহারে শালীনতা।''
৭. ''সংবিধানের যে তিনটি বিষয় রয়েছে, Of the people, by the people, for the people -এই নিয়ম মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।''
৮. ''স্পিকারের চেয়ারের মর্যাদা, সম্মানের মর্যাদা দেব।''
৯. ''ভোট পরবর্তী হিংসায় যাঁদের বিরুদ্ধে হিংসার অভিযোগ নেই, তাঁরা ঘরছাড়া হলে, পুলিশ নিজে তাঁদের বাড়িতে ঢুকিয়ে দেবে।''
১০. ''২০১১-র ভোট পরবর্তী হিংসার সঙ্গে যাঁদের যোগ আছে তাঁরা গ্রেফতার হবেন।'' বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget