এক্সপ্লোর

Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, দুই পুলিশ কর্মী-সহ আহত ৮

কয়েকজনের আঘাত গুরুতর। দুপুর ১টা নাগাদ নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: চিংড়িঘাটায় দুর্ঘটনা। গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। দুই পুলিশ কর্মী-সহ ৮ জন আহত হন। কয়েকজনের আঘাত গুরুতর। দুপুর ১টা নাগাদ নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত সিভিক ভলান্টিয়ার ও পথচারীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

নিক্কো পার্ক থেকে বাইপাসগামী বেপরোয়া গাড়ি। একের পর এক গাড়ি ও পথচারীকে ধাক্কা। ধাক্কায় ২ পুলিশকর্মী সহ জখম অন্তত ৮ জন। গাড়ি থামানোর চেষ্টা করার সময় পুলিশকর্মীকে ধাক্কা। পরে পথচারীকে ধাক্কা মেরে বাইপাসে ওঠার মুখে গার্ড রেলে ধাক্কা। এত দ্রুত গতিতে চলছিল ওই গাড়ি, যে শূন্যে উড়ে বাইপাসে আরেকটি গাড়িকে ধাক্কা মারে। এক সিভিক ভলান্টিয়ার, এক পুলিশকর্মী-সহ কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাণ্ডব চালানোর পর পুলিশকর্মীদের উপর চড়াও অভিযুক্ত। 

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলব?’ প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল গাড়ি : এদিকে, তারাতলা মোড়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে পিষে  দিল বেপরোয়া গাড়ি। গতকাল রাত সোয়া ১২টা নাগাদ টহলদারি ভ্যানে ডিউটি করছিলেন তারাতলা থানার সিভিক ভলান্টিয়ার অমিত চক্রবর্তী। তারাতলা রোড ধরে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতে মারতে এসে রাস্তা পার হওয়ার সময় ওই সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয়। এরপর মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়।মৃতের বাড়ি সরশুনায়। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে তারাতলা থানার পুলিশ। ব্রেক ফেল জাতীয় যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

পুলিশ কর্মীর মৃত্যু: গত ৪ ডিসেম্বর লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কলকাতা পুলিশের এক কর্মীর। ট্রাম না চললেও লাইন রয়েছে। সেই ট্রাম লাইনেই চাকা পিছলে বাইকে থেকে পড়ে গিয়ে পিছনে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। মৃতের নাম নেপোলিয়ন বালোয়াড়ি। কলকাতা পুলিশের হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের কনস্টেবল আদতে শিলিগুড়ির বাসিন্দা। থাকতেন নাগেরবাজারে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ডিউটি সেরে ফেরার সময়, আরজি কর রোডে ট্রাম লাইনে চাকা পিছলে বাইক থেকে পড়ে যান তিনি। পিছনে আসা লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে হয়। ঘাতক লরির চালক পলাতক। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget